Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিসিবিকে সুখবর দিল আইসিসি
    খেলা

    বিসিবিকে সুখবর দিল আইসিসি

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিসিবিকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। তারা জানিয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি নেওয়া হবে না।

    সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।

    আইসিসি জানায়, ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য বিসিবিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা হবে না। একই সঙ্গে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করেছে বলে জানানো হয়।

    আইসিসি বলেছে, বিসিবির পাশাপাশি পিসিবির সঙ্গেও তারা ‘খোলামেলা, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা’ করেছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬সহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে।

    বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা প্রসঙ্গে আইসিসি আবারও স্পষ্ট করেছে, বিসিবি তাদের পূর্ণ সদস্য হিসেবেই থাকবে। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

    আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘এটি স্বীকার করা হচ্ছে যে বিসিবির চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার অধিকার রয়েছে। বর্তমান আইসিসি নিয়ম অনুযায়ী এই অধিকার বহাল থাকবে।’

    বিবৃতিতে আরো বলা হয়, ‘আইসিসির অবস্থান নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং সহযোগিতামূলক সমাধান।’

    আইসিসি আরো জানিয়েছে, ২০৩১ সালের মেনস ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। এই বিশ্বকাপটি বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা।

    আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এতে বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘদিনের অঙ্গীকার বদলাবে না।’

    তিনি বলেন, ‘আমাদের মনোযোগ থাকবে বিসিবিসহ সব অংশীদারের সঙ্গে কাজ করার ওপর, যেন দেশে ক্রিকেট টেকসইভাবে এগোয় এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্ত হয়।’

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইকোসিস্টেম সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার পায়। সাময়িক বাধায় এতে মোটেও ছেদ পড়বে না।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাড়িওয়ালার শর্তে জিম্মি লাখো ভাড়াটিয়া, আইনের সুরক্ষা কাগজেই সীমাবদ্ধ

    জুলাই 4, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চালুতে গতি আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    জুলাই 4, 2026
    বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর বার্তা

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.