Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হামের উপসর্গে আরও ২ মৃত্যু, একদিনে শনাক্ত ৯২৫ জন, মোট প্রাণহানি ১৩৪৩
    স্বাস্থ্য

    হামের উপসর্গে আরও ২ মৃত্যু, একদিনে শনাক্ত ৯২৫ জন, মোট প্রাণহানি ১৩৪৩

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে দুজন মারা গেছেন। তাঁদের একজন ঢাকা বিভাগের, অন্যজন খুলনা বিভাগের। গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৩৮ জন। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

    একই সময়ে নতুন করে ৯৪ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৮৩১ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় মোট ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, সিলেটে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন এবং রংপুরে ২ জন রয়েছেন। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৩৫৭ জন, চট্টগ্রামে ১৪৫ জন, সিলেটে ১০১ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৮ জন ও রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

    গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছেন ৭৯১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।

    বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২১ জন, চট্টগ্রামে ১২৫ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬০ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ জন, চলতি বছর প্রাণ গেল ৫১৬ জনের

    নভেম্বর 21, 2026
    স্বাস্থ্য

    খাবারে ভেজালের ভয়াবহতা, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

    নভেম্বর 21, 2026
    স্বাস্থ্য

    প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, ফার্মেসিগুলোকে কড়া হুঁশিয়ারি ডিজিডিএর

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.