Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, ফার্মেসিগুলোকে কড়া হুঁশিয়ারি ডিজিডিএর
    স্বাস্থ্য

    প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, ফার্মেসিগুলোকে কড়া হুঁশিয়ারি ডিজিডিএর

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এই নির্দেশ অমান্য করলে বা বিক্রির সঠিক হিসাব না রাখলে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তি’তে এসব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে একদিকে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের জন্য বাধ্যতামূলক নিয়ম বলা হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক পরামর্শও রয়েছে।

    ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ‘ওভার দ্য কাউন্টার’ পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না। অর্থাৎ কাউন্টারে এসে চাইলেই অ্যান্টিবায়োটিক পাওয়ার সুযোগ আর থাকছে না।

    এ ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে যথাযথভাবে লিখে রাখতে হবে। ক্রেতাকে দিতে হবে স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো। এতে কোন ওষুধ কার কাছে বিক্রি হয়েছে, তা পরে যাচাই করা সম্ভব হবে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় করা যাবে না। রোগী যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স শেষ করেন, সে বিষয়ে ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি কিংবা রেজিস্টার সংরক্ষণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থার কথাও আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

    সাধারণ মানুষের জন্যও কয়েকটি জরুরি পরামর্শ দিয়েছে অধিদপ্তর। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওষুধ কেনার সময় মোড়কে লেখা মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

    সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স শেষ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, পূর্ণ কোর্স সম্পন্ন না করলে জীবাণু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে যায়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। তখন সাধারণ সংক্রমণও সহজে সারে না, চিকিৎসা জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে।

    মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে ফেলে না দিয়ে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধও জানিয়েছে অধিদপ্তর। এতে পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ ছড়িয়ে পড়া এবং জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ার ঝুঁকি কমবে বলে মনে করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    ৮৮ হাজার শিক্ষকপদ ফাঁকা, তবু ৬৮ হাজার কোটি টাকায় ৬০০ মডেল স্কুলের পরিকল্পনা

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলা ও ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকা বিমানবন্দরে যাত্রী বাড়ছে, রানওয়ে সেই একটিই: তৃতীয় টার্মিনালের পর কি বাড়বে জট?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.