Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের
    স্বাস্থ্য

    স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 22, 2026নভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালের বানারীপাড়া উপজেলার দশ বছর বয়সী তাসনিম নিশাত জারার এখন মাঠে ছুটে বেড়ানোর কথা, সহপাঠীদের সঙ্গে স্কুলে সময় কাটানোর কথা। কিন্তু গত আট মাস ধরে সে স্কুলে যেতে পারছে না। তার শরীরে বাসা বেঁধেছে বোন ক্যানসার। অসহ্য যন্ত্রণা নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হচ্ছে শিশুটিকে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারটি।

    জারা গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার শিরিন আওলাদ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শহীদ বেপারীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। জীবিকার তাগিদে তিনি গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় স্বাদ গ্রুপের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে তাঁর ছোট সংসার। এত দিন মোটামুটি ভালোই চলছিল পরিবারটির।

    হঠাৎ একদিন জারার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় তাকে ঢাকায় আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধরা পড়ে সে বোন ক্যানসারে আক্রান্ত। এরপর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

    শহীদ বেপারী বলেন, জারা তাঁর একমাত্র মেয়ে। এই বয়সেই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, ধর্মকর্মে তার আগ্রহ ছিল অনেক। লেখাপড়াতেও ভালো ছিল। হঠাৎ ক্যানসার পুরো পরিবারকে এলোমেলো করে দিয়েছে। যন্ত্রণায় মেয়েটি ছটফট করে, তার মুখের দিকে তাকানো যায় না। সে বারবার জানতে চায়, কবে স্কুলে ফিরতে পারবে। এই প্রশ্নের কোনো উত্তর বাবা-মায়ের কাছে নেই।

    তিনি আরও জানান, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। সমাজসেবা কার্যালয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করলেও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। এখন চোখেমুখে অন্ধকার দেখছেন বলে জানান জারার বাবা।

    কারখানায় কাজ করায় শহীদ বেপারী সব সময় ছুটি পান না। তাই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য বারবার ঢাকায় ছুটতে হয় মা সুমাইয়াকে। মেয়ের যন্ত্রণা আর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় তিনিও ভেঙে পড়েছেন। দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

    সুমাইয়া বলেন, ক্যানসারের আঘাতে নিম্নবিত্ত এই পরিবারের সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। সামনে এখন শুধুই অন্ধকার। সবকিছুর বিনিময়ে তিনি মেয়ের জীবন চান। তাঁর একমাত্র স্বপ্ন, মেয়ে আবার বই-খাতা নিয়ে স্কুলে যাবে, সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবে।

    শিরিন আওলাদ মডেল স্কুলের শিক্ষক হযরত আলী পারভেজ বলেন, জারা একজন মেধাবী শিক্ষার্থী। এই বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তাকে শয্যাশায়ী থাকতে হচ্ছে। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

    ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা একজন কারখানাশ্রমিকের সীমিত আয়ে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা, ওষুধ ও হাসপাতালে যাতায়াতের খরচ পরিবারের ওপর বড় চাপ তৈরি করে। এ অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জারার মতো শিশুদের জন্য জরুরি। সময়মতো চিকিৎসা অব্যাহত থাকলে শিশুটির সুস্থ হয়ে আবার স্কুলে ফেরার সম্ভাবনা বাড়বে।

    সূত্র: জাগো নিউজ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    চিকিৎসা যখন পণ্যে পরিণত: রোগীর অসহায়ত্ব ঘিরে ১,৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য!

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় বসেছিল আমেরিকান কলেজ অব সার্জনসের সম্মেলন

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    হামের উপসর্গে আরও ২ মৃত্যু, একদিনে শনাক্ত ৯২৫ জন, মোট প্রাণহানি ১৩৪৩

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.