Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে প্রথমবার নারীদের জন্য নিজে ব্যবহারের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন চালু
    স্বাস্থ্য

    দেশে প্রথমবার নারীদের জন্য নিজে ব্যবহারের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন চালু

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারীদের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় নতুন সুবিধা নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো নারীদের জন্য নিজে প্রয়োগ করা যায় এমন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন বাজারে এনেছে। ‘মেডোজেন সাবকিউ’ নামের এই ইনজেকশন প্রতি তিন মাসে একবার ব্যবহার করতে হবে। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা প্রচলিত ইনজেকশন নিতে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই পণ্যের উদ্বোধন করা হয়।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মেডোজেন সাবকিউতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি ত্বকের নিচে প্রয়োগ করার ইনজেকশন। বিশেষ ইউনিজেক্ট যন্ত্রের মাধ্যমে এটি নিজেই ব্যবহার করা সম্ভব। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বানুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে এটি বিশ্বের প্রথম সাধারণ সংস্করণ এবং বাংলাদেশে বাজারজাত করা প্রথম স্ব-প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।

    নির্দেশনা অনুযায়ী, প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ পরপর একবার এই ইনজেকশন নিতে হয়। এতে বারবার চিকিৎসাকেন্দ্রে যাওয়ার প্রয়োজন কমে এবং নারীরা নিজেদের প্রজননস্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও বেশি স্বাধীনতা পান। প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, যা সমপর্যায়ের মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রণ চিকিৎসার তুলনায় ৫.৫২ গুণ কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি জরায়ুর বাইরে জরায়ুর অভ্যন্তরীণ টিস্যুর মতো কোষ বেড়ে যাওয়ার রোগ এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রেও প্রতি তিন মাস বা ১২ থেকে ১৪ সপ্তাহ পরপর ১০৪ মিলিগ্রাম বা ০.৬৫ মিলিলিটার ইনজেকশন প্রয়োগের নিয়ম একই। তবে ব্যবহারের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। নারীরা সাধারণত এমন পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখতে সহায়ক, সহজে ব্যবহারযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী বন্ধ করা সম্ভব।

    তাঁর মতে, প্রচলিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরায়ুর ভেতরে স্থাপন করা জন্মনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হয়। জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়মিত খেতে হয়। অন্যদিকে প্রচলিত ইনজেকশন নিতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় এবং তা পেশিতে প্রয়োগ করা হয়।

    নতুন ইনজেকশনটি এসব সীমাবদ্ধতা কিছুটা কমাতে পারে। কারণ উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেরাই এটি প্রয়োগ করতে পারবেন। এতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি প্রজননস্বাস্থ্য ব্যবস্থাপনায় তাঁদের স্বাধীনতা বাড়বে।

    অধ্যাপক মারুফ সিদ্দিকী জানান, ত্বকের নিচে প্রয়োগ করা এই ইনজেকশনের জন্মনিয়ন্ত্রণ কার্যকারিতা ৯৯ শতাংশের বেশি, যা প্রচলিত পেশিতে প্রয়োগ করা ইনজেকশনের কার্যকারিতার কাছাকাছি। তিনি ২ হাজার ৪২ জন নারীর ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ওই গবেষণায় ইনজেকশন গ্রহণকারী নারীদের মধ্যে কোনো গর্ভধারণ শনাক্ত হয়নি।

    অনুষ্ঠানে উপস্থাপিত বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, প্রচলিত পেশিতে প্রয়োগ করা ইনজেকশনের তুলনায় নতুন এই কম মাত্রার ইনজেকশন হাড়ের খনিজ ঘনত্বের ওপর তুলনামূলক কম প্রভাব ফেলতে পারে।

    অধ্যাপক মারুফ আরও বলেন, হরমোনভিত্তিক চিকিৎসা লিউপ্রোলাইডের মতো এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা উপশমে এটি কার্যকর হতে পারে। তবে এতে হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি এবং ইস্ট্রোজেনের মাত্রা হ্রাসের সঙ্গে সম্পর্কিত উপসর্গ তুলনামূলক কম হতে পারে। বিশেষ করে যেসব নারী সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পন্ন করেছেন এবং দীর্ঘমেয়াদে এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এটি বিবেচনা করা যেতে পারে।

    অনুষ্ঠানে প্রায় ৫০০ জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম।

    তিনি বলেন, তিন মাস পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ সুরক্ষা দেওয়ার পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের পর নিজে ইনজেকশন প্রয়োগের সুবিধা নারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এতে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের সীমাবদ্ধতা কমবে এবং নারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে আরও বেশি সুবিধা পাবেন।

    তবে নতুন এই চিকিৎসাপদ্ধতির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক শিক্ষা, সঠিক পরামর্শ এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির বলেন, এই ওষুধ তৈরির পেছনে দীর্ঘদিনের প্রযুক্তিগত, কারিগরি ও চিকিৎসাবিষয়ক গবেষণা রয়েছে। তাঁর মতে, এটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

    তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

    তবে নতুন এই ইনজেকশন ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে মাসিকের রক্তপাতের ধরনে পরিবর্তন, ওজন বৃদ্ধি, মাথাব্যথা এবং ইনজেকশন প্রয়োগের স্থানে সাময়িক লালচে ভাব, ফোলাভাব বা ব্যথা।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে পণ্যটির অনুমোদন পাওয়া গেছে। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?

    নভেম্বর 25, 2026
    স্বাস্থ্য

    ডিসেম্বরেই চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

    নভেম্বর 25, 2026
    স্বাস্থ্য

    কালীগঞ্জ থেকে সরানো হলো দুর্নীতির বরপুত্র আলোচিত সেই স্বাস্থ্য কর্মকর্তাকে

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.