Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»আন্তর্জাতিক»উত্তপ্ত পশ্চিমবঙ্গ: জয়ের আশা মমতার, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই—সুকান্ত
    আন্তর্জাতিক

    উত্তপ্ত পশ্চিমবঙ্গ: জয়ের আশা মমতার, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই—সুকান্ত

    নিউজ ডেস্কমে 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মমতা বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বার্তা দিয়েছেন। সোমবার বেলা একটার দিকে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি দলের কর্মীদের উদ্দেশে ধৈর্য ও লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট গণনার প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনি কর্মীদের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দেন। তার দাবি অনুযায়ী, এটি বিজেপির পরিকল্পনার অংশ।

    তিনি অভিযোগ করেন, শুরুতে কিছু নির্দিষ্ট কেন্দ্রের ফলাফল আগে দেখানো হচ্ছে এবং কিছু স্থানে গণনা স্থগিত রাখা হয়েছে। তার ভাষায়, বিভিন্ন জায়গায় মেশিনে অসঙ্গতি পাওয়া গেছে এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে।

    মমতা আরো বলেন, তৃণমূল কংগ্রেস বহু আসনে এগিয়ে থাকলেও তা প্রকাশ করা হচ্ছে না। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন তিনি।

    ভিডিও বার্তায় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, হতাশ না হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ভোটের ফল দীর্ঘ রাউন্ডে পরিবর্তন হতে পারে এবং শেষ পর্যন্ত তার দল বিজয়ের দিকে যাবে বলে তিনি আশাবাদী।

    অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটি বাংলার মানুষের গণতান্ত্রিক জয়। তিনি দাবি করেন, ভোটের প্রবণতা স্পষ্টভাবে দেখাচ্ছে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।

    সুকান্ত মজুমদার আরো বলেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলে তারা আগেই জানিয়েছিলেন এবং বর্তমান ফলাফল সেই পূর্বাভাসকেই সত্য প্রমাণ করছে।

    এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রবণতা অনুযায়ী, ভোট গণনায় বিজেপি এগিয়ে রয়েছে এবং তৃণমূল পিছিয়ে পড়ছে বলে জানা গেছে। তবে এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট গণনার এই পর্যায়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। চূড়ান্ত ফলাফলের ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে।

    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ভিডিও বার্তা ও রাজনৈতিক বিবৃতি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি

    মে 20, 2026
    আন্তর্জাতিক

    নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ নরেন্দ্র মোদি!

    মে 20, 2026
    আন্তর্জাতিক

    বোনাস সংকটে স্যামসাংয়ে ৪৮ হাজার কর্মীর ১৮ দিনের ধর্মঘটের আশঙ্কা

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.