Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে বিএসএফ সদর দপ্তরের বাইরে বিস্ফোরণ, আতঙ্ক-উদ্বেগ
    আন্তর্জাতিক

    ভারতে বিএসএফ সদর দপ্তরের বাইরে বিস্ফোরণ, আতঙ্ক-উদ্বেগ

    নিউজ ডেস্কমে 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাঞ্জাবের জালন্ধরে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পাঞ্জাবের জালন্ধরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: টামস অব ইন্ডিয়া

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে সদর দপ্তরের বাইরে পার্ক করে রাখা একটি স্কুটারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর স্কুটারটিতে আগুন ধরে যায়। এতে স্কুটারের মালিক গুরপ্রীত সিং আহত হন।

    প্রাথমিকভাবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আহত গুরপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কাজ করেন এবং নিয়মিত ডেলিভারির অংশ হিসেবে ওই এলাকায় যাতায়াত করতেন।

    গুরপ্রীতের বাবা কাশ্মীর সিং, যিনি সাবেক বিএসএফ সদস্য, জানান, স্কুটার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। তাঁর ছেলের ধারণা, কেউ হয়তো বোমা নিক্ষেপ করেছে।

    জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয় এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিকট শব্দ শোনা যায়, এরপর মুহূর্তেই স্কুটারটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে বলে দাবি করেন তারা।

    ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একাধিক ইউনিট কাজ করে।

    তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এটি প্রযুক্তিগত ত্রুটি নাকি বাহ্যিক কোনো নাশকতা—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

    এ ঘটনার পর বিএসএফ সদর দপ্তরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধের প্রভাব সত্ত্বেও ইন্দোনেশিয়ার অর্থনীতিতে প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ

    মে 6, 2026
    আন্তর্জাতিক

    নির্বাচনের পর উত্তাল পশ্চিমবঙ্গ, সংঘর্ষে নিহত ৪

    মে 6, 2026
    আন্তর্জাতিক

    মমতার সেনাপতি থেকে পালাবদলের মহানায়ক শুভেন্দু

    মে 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.