Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের
    আন্তর্জাতিক

    সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের

    নিউজ ডেস্কমে 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জনপ্রিয়তা হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিত মার্কিন নৌ-অভিযান আপাতত স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সৌদি আরবের আপত্তির পরই এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

    প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে নৌ-অভিযানের পরিকল্পনা ছিল। তবে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয়, অভিযানে অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমান দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না এবং সৌদি ভূখণ্ড থেকেও কোনো ধরনের সামরিক উড্ডয়ন অনুমোদন দেওয়া হবে না। এরপরই পরিস্থিতি নতুন মোড় নেয়।

    মার্কিন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানায়, রোববার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিটি ঘোষণার পর উপসাগরীয় কয়েকটি দেশ বিস্ময় প্রকাশ করে। বিশেষ করে সৌদি আরব বিষয়টি নিয়ে উদ্বেগ জানায়। পরে এ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সরাসরি আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে ওই আলোচনা থেকে কোনো সমাধান বের হয়নি বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সৌদি সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছিল, ফলে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। একই সঙ্গে তারা জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করছে রিয়াদ।

    এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, অভিযানের বিষয়ে আঞ্চলিক মিত্রদের আগেই অবহিত করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে বলেন, ট্রাম্প ঘোষণার আগে ওমানের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে কোনো সমন্বয় করা হয়নি। যদিও ওমান প্রকাশ্যে এতে অসন্তোষ দেখায়নি।

    বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন বার্তা দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও বর্তমান পরিস্থিতিতে রিয়াদ সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না বলেই ইঙ্গিত মিলছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব ও মার্কিন সুরক্ষার মিথ শেষ হয়ে গেছে

    মে 8, 2026
    আন্তর্জাতিক

    ইরানি হামলায় ধ্বংস মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা

    মে 7, 2026
    আন্তর্জাতিক

    গোয়েন্দা আশঙ্কায় তথ্য গোপন করছে ইসরায়েল

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.