Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‌‘বাংলার জনগণকে প্রণাম’—শুভেন্দুর শপথ অনুষ্ঠানে মাথা নত করলেন মোদি
    আন্তর্জাতিক

    ‌‘বাংলার জনগণকে প্রণাম’—শুভেন্দুর শপথ অনুষ্ঠানে মাথা নত করলেন মোদি

    নিউজ ডেস্কমে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। শপথগ্রহণ উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জনগণের সামনে করজোড়ে মাথা নত করেন। সেই সঙ্গে বাংলার জনগণকে প্রণাম জানান।

    টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে এনডিএ-এর বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাসহ হাজার হাজার বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন। এটি পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের এক ঐতিহাসিক সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

    প্রধানমন্ত্রী মোদি মঞ্চ থেকে উল্লসিত হাজার হাজার জনতার উদ্দেশে হাত নাড়েন। বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে করজোড়ে মাথা নত করেন।

    সেই মুহূর্তে অধিকারী এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

    শনিবার (৯ মে) নিজের সোশ্যাল প্ল্যাটফরমে সেই মুহূর্তটির একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই! জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি এবং জনসংকল্পের মহোত্তম উৎস।’

    বিজেপির অফিশিয়াল এক্স পেইজে ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বাংলার মাটি থেকে, এর মানুষের পক্ষ থেকে অগণিত অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ। এই দৃশ্যটি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের ওপর বাংলার জনগণের রাখা আস্থার প্রতি শ্রদ্ধাঞ্জলি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জ্বালানি নিরাপত্তার নতুন লড়াইয়ে এগিয়ে চীন

    মে 9, 2026
    মতামত

    গণমাধ্যম কীভাবে গ্রিনস দলের ইহুদি নেতার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষকে ব্যবহার করেছিল

    মে 9, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.