Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের প্রস্তাবে ইরানের পাল্টা শর্ত
    আন্তর্জাতিক

    ট্রাম্পের প্রস্তাবে ইরানের পাল্টা শর্ত

    নিউজ ডেস্কUpdated:মে 11, 2026মে 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান বলছে, তারা কোনো অতিরিক্ত সুবিধা চায় না; বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের “বৈধ অধিকার” নিশ্চিত করতেই দাবি তুলেছে।

    রোববার (১১ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনের জন্য ইরান যে জবাব দিয়েছে, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ বন্ধ, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেওয়া।

    বাঘাই বলেন, “আমরা বাড়তি কোনো সুযোগ-সুবিধা চাইনি। আমরা শুধু ইরানের বৈধ অধিকার দাবি করেছি।”

    তার এই বক্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং পারস্য উপসাগরে নিরাপত্তা সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।

    ইরানের জবাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় রোববার তিনি বলেন, তেহরানের দেওয়া জবাব “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং সেটি প্রত্যাখ্যান করা হয়েছে।

    তবে ইরান মনে করছে, চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের নতি স্বীকার করানো সম্ভব নয়। বরং তেহরান এখন কূটনৈতিক আলোচনায় নিজেদের অবস্থানকে আরও শক্তভাবে তুলে ধরছে।

    ইসমাইল বাঘাই পারস্য উপসাগরের নিরাপত্তা ইস্যুতেও ইউরোপীয় দেশগুলোর প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইউরোপের উচিত এমন কোনো পদক্ষেপে জড়ানো নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ নতুন সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ইতোমধ্যে একটি আন্তর্জাতিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়েছে। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তি সমঝোতা না হওয়া পর্যন্ত এ ধরনের জোট কার্যকর করা হবে না।

    অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা নেয়।

    বিশ্লেষকদের মতে, ইরান এখন এমন একটি কৌশল অনুসরণ করছে যেখানে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক বার্তাও সমান গুরুত্ব পাচ্ছে। একদিকে তারা নিজেদের ওপর থাকা নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার দাবি জানাচ্ছে, অন্যদিকে আঞ্চলিক যুদ্ধ বন্ধের প্রশ্নেও নিজেদের অবস্থান তুলে ধরছে।

    তবে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান এবং ইরানের অনড় মনোভাব পরিস্থিতিকে দ্রুত সমাধানের বদলে আরও জটিল করে তুলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তিন পরাশক্তির টেবিলে বিশ্বের ভবিষ্যৎ, বাকিদের জায়গা কোথায়?

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপে অস্ট্রেলিয়া, বিপাকে প্রবাসীরা

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.