Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়াল সংযুক্ত আরব আমিরাত
    আন্তর্জাতিক

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়াল সংযুক্ত আরব আমিরাত

    নিউজ ডেস্কUpdated:মে 12, 2026মে 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক মোড়ে পৌঁছেছে। এবার ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত।

    যদিও আবুধাবি আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবুও পশ্চিমা ও আঞ্চলিক বিভিন্ন সূত্র বলছে—এই অভিযানের মাধ্যমে উপসাগরীয় রাজতন্ত্রটি এখন আর কেবল পরোক্ষ সমর্থক নয়, বরং সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

    সূত্রগুলোর দাবি অনুযায়ী, গত এপ্রিলের শুরুতে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং শোধনাগারের উৎপাদন সক্ষমতার বড় অংশ কয়েক মাসের জন্য অচল হয়ে পড়ে।

    ঠিক সেই সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ সপ্তাহব্যাপী বিমান হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই এই হামলা সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

    ইরান সে সময় জানিয়েছিল, “শত্রুপক্ষ” তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। পরে এর জবাবে তেহরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

    দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত নিজেকে মূলত অর্থনৈতিক শক্তি হিসেবে তুলে ধরলেও সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, দেশটি এখন সামরিক শক্তি প্রয়োগেও অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে।

    বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলায় আমিরাতের বিমান চলাচল, পর্যটন, আবাসন ও ব্যবসা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কৌশলগত অবস্থানে বড় পরিবর্তন আসে।

    পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘাতে আমিরাতের ওপর ২ হাজার ৮০০-র বেশি ড্রোন ও মিসাইল হামলা হয়েছে, যা ইসরায়েলের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।

    এই হামলাগুলোর কারণে দেশটিতে কর্মী ছাঁটাই, অবৈতনিক ছুটি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে শুরু করেছে।

    মার্চের মাঝামাঝি থেকেই ইরানের আকাশে রহস্যজনক কিছু যুদ্ধবিমান দেখা যাওয়ার খবর প্রকাশ পেতে থাকে। গবেষকরা উন্মুক্ত তথ্য ও ছবি বিশ্লেষণ করে দাবি করেন, সেগুলো ছিল ফরাসি মিরেজ যুদ্ধবিমান এবং চীনের তৈরি উইং লুং ড্রোন—যা সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর বহরে রয়েছে।

    আমিরাতের বিমানবাহিনীতে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান, নজরদারি ড্রোন, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ছোট দেশ হওয়া সত্ত্বেও দেশটি অত্যন্ত দক্ষ ও প্রযুক্তিনির্ভর বিমান সক্ষমতা গড়ে তুলেছে।

    মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভ ডেপটুলা বলেন, আমিরাত এখন “প্রিসিশন স্ট্রাইক” বা নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতায় অঞ্চলের অনেক দেশের চেয়ে এগিয়ে।

    সূত্রগুলোর দাবি, ওয়াশিংটন এই হামলায় অসন্তুষ্ট হয়নি। কারণ যুদ্ধবিরতি তখনও পুরোপুরি কার্যকর হয়নি এবং ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।

    পেন্টাগন সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে “সব ধরনের বিকল্প খোলা রয়েছে” এবং ইরানের ওপর “সর্বোচ্চ চাপ প্রয়োগের সক্ষমতা” যুক্তরাষ্ট্রের আছে।

    শুধু সামরিক হামলাই নয়, ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপও বাড়িয়েছে আমিরাত। দেশটি জাতিসংঘে এমন একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছে, যেখানে হরমুজ প্রণালিতে ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে প্রয়োজনে শক্তি প্রয়োগের অনুমতির কথা বলা হয়েছে।

    এছাড়া দুবাইয়ে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট স্কুল ও ক্লাব বন্ধ করা এবং ইরানি নাগরিকদের ভিসা ও ট্রানজিট সুবিধা সীমিত করার মতো পদক্ষেপও নিয়েছে আমিরাত।

    বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন শুধু ইরান-ইসরায়েল বা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে।

    মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি বলেন, উপসাগরীয় কোনো আরব দেশের সরাসরি ইরানে হামলা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক এক মোড় নির্দেশ করছে।

    তার মতে, এখন তেহরানের অন্যতম লক্ষ্য হবে অন্য আরব দেশগুলোর সঙ্গে আমিরাতের সম্পর্ক দুর্বল করে দেওয়া এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভেতরে বিভাজন সৃষ্টি করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তিন পরাশক্তির টেবিলে বিশ্বের ভবিষ্যৎ, বাকিদের জায়গা কোথায়?

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপে অস্ট্রেলিয়া, বিপাকে প্রবাসীরা

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.