Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা
    আন্তর্জাতিক

    সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

    নিউজ ডেস্কমে 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। সৌদি রাজকীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

    রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসে। ধর্মীয় বিধান অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই হজ ও কোরবানির ঈদের দিন গণনা শুরু হয়।

    নতুন ঘোষণার ভিত্তিতে আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই দিনটিই আরাফার দিন হিসেবে মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো হাজি এ সময় পবিত্র মক্কায় একত্রিত হন।

    সৌদি আরবের পবিত্র দুই মসজিদসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য প্রকাশকারী মাধ্যম ‘হারামাইন’-এর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    সৌদির পাশাপাশি ওমানও একই দিনে অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই তারিখে ঈদ পালনের সিদ্ধান্ত জানায়। ফলে বিশ্বের বেশিরভাগ মুসলিমপ্রধান দেশে এবার একই দিনে কোরবানির ঈদ উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    এদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

    ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রস্তুতি শুরু হয়েছে। কোরবানির পশুর বাজার, ভ্রমণ পরিকল্পনা, হজ কার্যক্রম এবং উৎসব আয়োজন ঘিরে মুসলিম বিশ্বে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কীভাবে উগ্র ডানপন্থীরা লাতিন আমেরিকা দখল করল?

    জুন 24, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিপর্যয় ছিল

    জুন 24, 2026
    মতামত

    এক দশক পরেও ব্রেক্সিটের উত্তরাধিকার হলো সর্বজনীন হতাশা

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.