Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪
    আন্তর্জাতিক

    পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

    নিউজ ডেস্কUpdated:মে 24, 2026মে 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: এএফপি

    প্রাদেশিক রাজধানী কোয়েটায় ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

    ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, একটি দুমড়ানো ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে এবং লোকজন ধ্বংসস্তূপের ওপর দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

    লাইনচ্যুত একটি বগি থেকে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়। সেসময় সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছিল।

    ওই কর্মকর্তা এএফপিকে জানান, সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের পেশোয়ারের দিকে যাচ্ছিল।

    ওই কর্মকর্তা বলেন, ট্রেনটি কোয়েটার চামান পট্টকে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর একটি বগিকে ধাক্কা দেয়, ফলে বড় বিস্ফোরণ ঘটে।

    বিস্ফোরণে জানালাগুলো ভেঙে যায় এবং আশেপাশের বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
    আরেক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ওই ট্রেনে থাকা সেনা সদস্যরা ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিলেন।

    বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং আয়তনে বৃহত্তম। শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় প্রতিটি সূচকে এটি দেশের বাকি অংশের চেয়ে পিছিয়ে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল

    জুন 24, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান: ট্রাম্প

    জুন 24, 2026
    আন্তর্জাতিক

    পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত ইরানের

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.