Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নির্দেশ
    আন্তর্জাতিক

    তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নির্দেশ

    নিউজ ডেস্কমে 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর মাত্র ২০ দিনের মাথায় বড় ধরনের সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা।

    দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তি তাঁর মালিকানাধীন বাড়ি থেকে তৃণমূলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুই মাসের মধ্যে ভবনটি খালি করার আল্টিমেটামও দেওয়া হয়েছে।

    জানা গেছে, মেট্রোপলিটন বাইপাস এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনের মালিক রাজ্যের পরিচিত ডেকরেটার্স সংস্থা ‘মডার্ন ডেকরেটর্স’-এর কর্ণধার মন্টু সাহা। তিনি জানিয়েছেন, বাড়িভাড়া বাবদ তৃণমূলের কাছে কোনো বকেয়া নেই।

    তবে ভোটের ফল প্রকাশের দিন, অর্থাৎ ৪ তারিখে ওই ভাড়াবাড়ির বাইরে থেকে ভাঙচুর চালানো হয় বলে দাবি করেন মন্টু সাহা। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে সম্পত্তির আরও ক্ষতি হতে পারে। সেই কারণেই তিনি দলটিকে ভবনটি ছাড়ার নির্দেশ দিয়েছেন।

    এদিকে, ২০০২ সালে তোপসিয়ায় তৈরি পুরোনো ‘তৃণমূল ভবন’ ভেঙে ২০২২ সালে নতুন আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু করে দলটি। ছয়তলা (জি প্লাস ফাইভ) ওই ভবন নির্মাণের কাজ নির্বাচনের আগে দিনরাত এক করে চললেও, ফল ঘোষণার পর সেখানে কাজের গতি ধীর হয়ে গেছে।

    নতুন ভবন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ভাড়াবাড়িতেই দলের সাংগঠনিক কার্যক্রম চলছিল। অস্থায়ী এই কার্যালয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা কক্ষও রাখা ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন লাতিন আমেরিকা ‘ইসরায়েলের উগ্রপন্থীদের’ আঁতুড়ঘরে পরিণত হচ্ছে?

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধের মধ্যেই সৌদি-তুরস্ক-পাকিস্তানের বড় প্রতিরক্ষা চুক্তি

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    সক্ষমতা যাচাই করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.