Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘পাগল-নিমকহারাম’ বলে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ‘পাগল-নিমকহারাম’ বলে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

    নিউজ ডেস্কUpdated:জুন 2, 2026জুন 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে পাগল কলে গালি দেন। এছাড়া তার হস্তক্ষেপে নেতানিয়াহুকে জেলে যেতে হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: এক্সিওস

    গতকাল সোমবার (১ জুন) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এ ফোনালাপ হয়। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, তাদের দুজনের এ আলাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর নিজের রাগ প্রকাশ করেন।

    এক্সিওস জানিয়েছে, গতকাল ইরান হুমকি দেয় ইসরায়েল যদি লেবাননে হামলা বন্ধ না করে তাহলে তারা আলোচনা ত্যাগ করবে। এরপরই ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন।

    এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল বলা ছাড়াও নিমকহারাম হিসেবেও অভিহিত করেন তিনি। এরসঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর যে পরিকল্পনা ইসরায়েল করছিল, সেটিও থামিয়ে দিয়েছেন তিনি।

    সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, যদি এখন লেবাননে ইসরায়েল হামলা চালায় তাহলে বিশ্বব্যাপী ইসরায়েল আরও একঘরে হয়ে যাবে।

    আরেকটি সূত্র বলেছেন, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, “আমার কারণে আপনাকে জেলে যেতে হয়নি।”

    যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে ইসরায়েলে। ট্রাম্প নেতানিয়াহুকে এ মামলা থেকে রেহাই দিতে প্রকাশ্যে কয়েকবার আহ্বান জানিয়েছেন।

    এক কর্মকর্তা বলেছেন নেতানিয়াহুকে বলা ট্রাম্পের কথার সারমর্ম ছিল এই যে— “আপনি একটা পাগল। যদি আমি না থাকতাম তাহলে আপনি জেলে থাকতেন। আমি আপনাকে রক্ষা করছি। সবাই আপনাকে এখন ঘৃণা করে। এ কারণে ইসরায়েলকে সবাই ঘৃণা করে।”

    এদিকে এই ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আর কোনো হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে না।

    তবে নেতানিয়াহু পরবর্তীতে এক বিবৃতিতে জানান তারা লেবাননে হামলা অব্যাহত রাখবেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় নেতানিয়াহু অনেকটাই নিচু স্বরে কথা বলেছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ভূ-রাজনীতি

    মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি?

    আগস্ট 28, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র থেকে ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

    আগস্ট 28, 2026
    ভূ-রাজনীতি

    তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে কেন আগ্রহী ভারত?

    আগস্ট 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি?

    ভূ-রাজনীতি আগস্ট 28, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.