Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবানন যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর ওপর ‘বিচলিত’ ছিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    লেবানন যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর ওপর ‘বিচলিত’ ছিলেন ট্রাম্প

    নিউজ ডেস্কজুন 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লেবাননে হামলা ইস্যুতেে ইরানিদের বিক্ষোভ। ছবি: মিডল ইস্ট আই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিজের অসন্তোষের খবর সত্য বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: পড ফোর্স ওয়ান

    পড ফোর্স ওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক মিরান্ডা ডেভাইন ট্রাম্পের কাছে জানতে চান, নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনে তিনি কি সত্যিই বলেছিলেন, “তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কী করছো? আমি তোমাকে জেল থেকে বাঁচতে সাহায্য করেছি।”

    এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প জবাবে বলেন, “হ্যাঁ।”

    তবে তিনি স্পষ্ট করেন যে, তিনি নেতানিয়াহুর ওপর পুরোপুরি রাগান্বিত ছিলেন না। ট্রাম্প বলেন, “আমি বলব না যে আমি রেগে গিয়েছিলাম। লেবাননের সঙ্গে তার চলমান লড়াই নিয়ে আমি কিছুটা বিচলিত ছিলাম।”

    তিনি জানান, ওই সময় নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, “বিবি, আমাদের এটা বন্ধ করতে হবে।”

    সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালো রয়েছে। তিনি বলেন, “তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে” এবং “আমি তাকে অনেক পছন্দ করি।”

    ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও লেবানন-ইসরায়েল উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কুশনারের দ্বীপ দখল: আলবেনীয়রা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করছে, কোনো অবকাশযাপন কেন্দ্রের বিরুদ্ধে নয়

    জুন 11, 2026
    মতামত

    টনি ব্লেয়ারের হস্তক্ষেপে প্রকাশিত সেই ব্যক্তি, যিনি ইরাক থেকে কিছুই শেখেননি

    জুন 11, 2026
    মতামত

    ইসরায়েলের সামরিক অভিযানগুলো হিতে বিপরীত হয়েছে এবং জনগণ ধৈর্য হারাচ্ছে

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.