Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় নিহত ৪
    আন্তর্জাতিক

    ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় নিহত ৪

    নিউজ ডেস্কজুন 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র সিমফেরোপোলের একটি অ-আবাসিক এলাকায় হামলা চালায়। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।  উপদ্বীপটি নিয়ন্ত্রণকারী রুশ প্রশাসন এ তথ্য জানিয়েছে। 

    একদিন আগে মস্কো ও কিয়েভ পরস্পরের শহরগুলোতে হামলা চালানোর পর বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করা হয়।

    ক্রিমিয়ার রাশিয়া-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানান, ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র সিমফেরোপোলের একটি অ-আবাসিক এলাকায় হামলা চালায়। এতে তিনজন নিহত এবং সাতজন আহত হন।

    পরে টেলিগ্রামে দেওয়া আরেক বার্তায় আকসিওনভ বলেন, পূর্ব ক্রিমিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হানলে আরও একজন নিহত এবং তিনজন আহত হন।

    এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

    অন্যদিকে, ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে রাশিয়া-নিযুক্ত গভর্নর জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।  তিনি হতাহতের কোনো তথ্য দেননি, তবে ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন।

    রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়।  এর বহু বছর পর, ২০২২ সালে তারা ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। কিয়েভে গণবিক্ষোভের মুখে রাশিয়াপন্থি প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর ক্রিমিয়া দখলের ঘটনা ঘটে।

    রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবিলার উদ্যোগ নিয়েছে। কারণ, ইউক্রেন রাশিয়ার তেল শিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে, এমনকি রাশিয়ার অভ্যন্তরেও, হামলার মাত্রা বাড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ৯৫; নিখোঁজ ৩৮৪ পর্যটক

    আগস্ট 26, 2026
    আন্তর্জাতিক

    কেন বেসরকারি কোম্পানির হাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তুলে দিচ্ছে ভারত

    আগস্ট 26, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে বিরল খনিজের বিশ্ববাজার দখল করল চীন

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.