Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল প্রশাসন
    আন্তর্জাতিক

    ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল প্রশাসন

    নিউজ ডেস্কজুন 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে অনুমোদন ছাড়া নির্মিত হওয়ার অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সরব ছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও)। সংগঠনটির দাবি ছিল, প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই এসব মসজিদ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তাদের অভিযোগ, এ ধরনের স্থাপনা স্থানীয় জনসংখ্যার কাঠামোয় প্রভাব ফেলতে পারে।

    এ ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি ইটানগরে ধারাবাহিক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় এপিওয়াইও। সংগঠনটি সতর্ক করে জানায়, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর গণআন্দোলনের পথে যাবে। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসন চিহ্নিত মসজিদগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা ৪ জুন সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিওয়াইওর প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বৈঠকে প্রথম বিষয়টি সরকারের নজরে আনা হয়।

    তিনি বলেন, ওই বৈঠকের পর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনা শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে পরিচালিত সরকারি সমীক্ষায় ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব পাওয়া যায়।

    পি. ডি. সোনার ভাষ্য অনুযায়ী, চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে ১২টির বিরুদ্ধে সিলগালা বা খালি করার আইনি প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। বাকি তিনটি মসজিদের বিষয়েও ১ জুন মুখ্যমন্ত্রী ও এপিওয়াইও নেতাদের বৈঠকে আলোচনা হয়। পরে সেগুলোও সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    শিক্ষামন্ত্রী আরও বলেন, যে উদ্বেগের কথা উল্লেখ করে এপিওয়াইও ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছিল, প্রশাসন আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে সেই বিষয়টির সমাধানে পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার আগে সংগঠনটি বিষয়গুলো পুনর্বিবেচনা করবে বলেও সরকার আশা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ‘ভগত সিং’ কেন ঈশ্বরকে অস্বীকার করেছিলেন?

    আগস্ট 27, 2026
    আন্তর্জাতিক

    কেন বারবার ভেঙে পড়ছে গাজার শান্তিচুক্তি

    আগস্ট 27, 2026
    ভূ-রাজনীতি

    দিল্লির হিসাব বদলে দিচ্ছে ঢাকার নতুন কূটনীতি

    আগস্ট 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.