Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বলিভিয়ার সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলা
    আন্তর্জাতিক

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলা

    ইভান মাহমুদUpdated:মে 17, 2025নভেম্বর 3, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকরা দেশটির তিনটি সামরিক ইউনিটে ভয়াবহ হামলা চালিয়েছে। সশস্ত্র এই হামলায় হামলাকারীরা দখল করেছে সামরিক ঘাঁটি। হামলাকারীরা কমপক্ষে ২০০ সৈন্যকেও জিম্মি করেছে।

    লাতিন আমেরিকার দেশ বলিভিয়া।
    দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকরা দেশটির অন্তত ২০০ সেনাকে জিম্মি করে।
    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র ওই গোষ্ঠীটি গত শুক্রবার তিনটি সামরিক ইউনিটে হামলা চালায়। হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।
    বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হামলায় তিনটি সামরিক ইউনিট জব্দ করার নিন্দা জানিয়েছে।
    তিনি আরও বলেন, “এটি একটি সম্পূর্ণ নিন্দনীয় অপরাধমূলক কাজ, যা আদিবাসী কৃষক আন্দোলনের কোনো বৈধ সামাজিক দাবি থেকে দূরে’ বলে অভিহিত করেছেন।”

    বলিভিয়ার বার্তাসংস্থা এএনএফ জানিয়েছে, বন্দি সেনাদের মধ্যে একজন তার কমান্ড সেন্টারে পাঠানো এক বার্তায় বলেছেন, সশস্ত্র দলটি কর্তৃপক্ষকে অবরোধে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে। মোরালেসের সমর্থকরা গত ১৯ দিন ধরে সারা দেশে অবরোধ তৈরি করেছে।

    এর আগে গত রবিবার মোরালেস তার গাড়িতে গুলিবর্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন। আর এটিকে তাকে হত্যার চেষ্টা বলে আখ্যায়িত করেছেন তিনি।

    বলিভিয়ার সরকার মোরালেসের এই দাবি প্রত্যাখ্যান করেছে।সামরিক ইউনিট দখলে নেওয়া রাষ্ট্রদ্রোহের শামিল এবং দেশের সংবিধানের অবমাননা।

    চলতি বছরের শুরুর দিকে প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সের অনুসারীদের সঙ্গে মোরালেসের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। লুইস আর্স এবং ইভো মোরালেস তারা দুইজনই দেশটির ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন মাস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান থেকে দূরত্ব বজায় রাখতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    বাংলাদেশি জাহাজকে যে কারণে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    যে কারণে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.