Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত বিমানটি ৭০ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম ছিল
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত বিমানটি ৭০ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম ছিল

    নিউজ ডেস্কজুন 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বোয়িং ৫২ (বি-৫২) বোমারু বিমান বিধ্বস্ত হয় সোমবার (১৫ জুন)। এতে বিমানের ৮ জন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে।

    এটি ১৯৮২ সালের পর বি-৫২ বিমানের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। ওই সময় স্যাক্রামেন্টোর কাছে ম্যাথার বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে আরেকটি বি-৫২ দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছিলেন।

    কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় পড়া বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বিমানটি নিয়মিত একটি পরীক্ষামূলক মিশনে ছিল। স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করেছিল। এখন ঘটনাস্থলে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে।

    বলা হচ্ছে, এটি এমন একটি দুর্ঘটনা, যেখানে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তাদের দুইজন কর্মীও ওই ফ্লাইটে ছিলেন।

    যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে, বি-৫২ বিমানটি রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করছিল।

    দুর্ঘটনার পর রানওয়েতে পোড়া দাগ এবং কিছু ধোঁয়া দেখা গেছে। তবে ধ্বংসাবশেষের নির্দিষ্ট অংশ সহজে শনাক্ত করা যায়নি।

    কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হবে। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    দুর্ঘটনায় পড়া বি-৫২ বিমানটি মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে পুরোনো সক্রিয় বিমানগুলোর একটি। এটি প্রথম ১৯৫৫ সালে ব্যবহারে আসে।

    দীর্ঘপাল্লার এই ভারী বোমারু বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড বোমা ও অন্যান্য অস্ত্র বহন করতে পারে। বর্তমানে ব্যবহৃত বি-৫২এইচ সংস্করণটি পারমাণবিক বোমা ও পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম।

    দুর্ঘটনার আগে মার্কিন বিমানবাহিনীর কাছে এ ধরনের ৭৬টি বিমান ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতেও এই বিমান ব্যবহার করা হয়েছে।

    এর আগে ২০০৮ সালে গুয়ামের কাছে প্রশান্ত মহাসাগরে একটি বি-৫২ বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন বিমানবাহিনীর সদস্য নিহত হয়েছিলেন।

    যদিও বি-৫২ বিমানের উৎপাদন ১৯৬২ সালেই বন্ধ হয়ে যায়, বিভিন্ন আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে এগুলো এখনও চালু রাখা হয়েছে। বর্তমানে বিমানবাহিনী নতুন ইঞ্জিন সংযোজনসহ আরও একটি বড় আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের নতুন মানচিত্র

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১০

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    ওড়িশা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশিও

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.