Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি

    হাসিব উজ জামানজুন 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই নতুন করে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ এখনও সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে এবং এর ব্যবস্থাপনায় অন্য কোনো দেশ বা পক্ষের কোনো ভূমিকা নেই।

    রোববার (২৮ জুন) ইরাক সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি জানান, সাম্প্রতিক সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তিনি তাঁর ইরাকি সমকক্ষকে অবহিত করেছেন।

    তিনি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এই সময়ের মধ্যে জলপথে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রণালিটি আবারও পূর্ণ সক্ষমতায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

    আরাঘচির ভাষায়, এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দায়িত্ব এবং সার্বভৌম অধিকার। তাই হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় অন্য কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক পক্ষের সম্পৃক্ততার সুযোগ নেই। তিনি দাবি করেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

    একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ যদি একতরফাভাবে হস্তক্ষেপের চেষ্টা করে বা সমঝোতার বাইরে গিয়ে পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়বে না, হরমুজ প্রণালিকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও আরও বেশি সময় লাগবে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে একাধিক সামরিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে হামলা, পাল্টা হামলা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বৈশ্বিক বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ১ হাজার মানুষের মৃত্যু

    জুন 28, 2026
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

    জুন 28, 2026
    আন্তর্জাতিক

    ভারতে বাড়ি ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.