পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, হাসপাতালে নেওয়া শিশুদের মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।
উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুদের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।

