Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোদিকে প্রাণনাশের হুমকি
    আন্তর্জাতিক

    মোদিকে প্রাণনাশের হুমকি

    নিউজ ডেস্কজুলাই 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ।

    অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে ‘মেলবোর্ন মিট মোদি’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ওই অনুষ্ঠানের প্রচারণামূলক পোস্টের মন্তব্য বিভাগে একটি হুমকিমূলক বার্তা আসে বলে অভিযোগ ওঠে।

    প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা মন্তব্যে অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখার প্রসঙ্গ টেনে মোদিকে উদ্দেশ করে হুমকি দেওয়া হয়। এরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

    এরপর অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও সম্ভাব্য আইপি ঠিকানা যাচাই করছে বলে জানানো হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভিআইপি সফরকে কেন্দ্র করে সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতের প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে মেলবোর্নসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

    অস্ট্রেলীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেকোনো ধরনের হুমকি বা অনলাইন মন্তব্যকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন বন্ধ করল আমিরাত

    আগস্ট 19, 2026
    আন্তর্জাতিক

    কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ বাংলাদেশি

    আগস্ট 19, 2026
    মতামত

    ইয়েমেনের ‘অন্তহীন যুদ্ধ’ মার্কিন-ইসরায়েলি কৌশলের অংশ হয়ে উঠেছে?

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    বাংলাদেশ এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি মে 29, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.