Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » “টিকটকে আমি এক নম্বর”: ট্রাম্প
    আন্তর্জাতিক

    “টিকটকে আমি এক নম্বর”: ট্রাম্প

    নিউজ ডেস্কজুলাই 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি টিকটকে ‘এক নম্বর’ ব্যক্তি এবং পপ তারকা টেইলর সুইফট রয়েছেন ১১তম স্থানে। তবে প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান তার এই দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সূত্র: সামা টিভি

    হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। বক্তব্যের সময় তিনি মজা করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন। তবে এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্যচিত্র তিনি প্রকাশ করেছিলেন, সেখানে এমন দাবি করা হয়নি।

    ওই তথ্যচিত্রে ট্রাম্পকে টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা ও সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ এটি কেবল বিশ্বনেতাদের মধ্যে তুলনা করেছে, সব টিকটক ব্যবহারকারী বা তারকাদের নয়। ফলে টেইলর সুইফটের মতো কোনো সংগীতশিল্পী ওই তালিকার অংশই ছিলেন না। এছাড়া তথ্যচিত্রে সুইফটকে ১১তম অবস্থানে থাকার কোনো উল্লেখও ছিল না।

    প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে দেখানো ৪২৫ বিলিয়ন ভিউ মূলত #ট্রাম্প সংক্রান্ত হ্যাশট্যাগ ও বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সমর্থনমূলক, নিরপেক্ষ কিংবা সমালোচনামূলক সব ধরনের ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এসব ভিউ জনপ্রিয়তার সরাসরি সূচক নয়।

    অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প সুইফটের চেয়ে অনেক পিছিয়ে। বর্তমানে টিকটকে ট্রাম্পের অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, যেখানে টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট ট্রাম্পের প্রায় দ্বিগুণ এগিয়ে।

    এদিকে টিকটকের সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকায় রয়েছেন খাবি লেইম, যার অনুসারী ১৬ কোটিরও বেশি। এরপর রয়েছেন চার্লি ডিঅ্যামিলিও এবং মি.বিস্ট।

    সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও কথা বলেন। তবে প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হতে পারেন, কিন্তু টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রিটিদের মধ্যে ‘এক নম্বর’—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তুর্কি গণমাধ্যমে বাংলাদেশকে ‘মক্কা চুক্তি’তে যুক্ত করার প্রস্তাব, ভারতে উদ্বেগ

    আগস্ট 17, 2026
    মতামত

    গাজা গণহত্যা: কীভাবে ইসরায়েল বিভীষিকাকে দৈনন্দিন জীবনে পরিণত করল?

    আগস্ট 17, 2026
    বিশ্লেষণ

    ‘পাইলট জোন’: ইসরায়েলি সেনা প্রত্যাহারের আড়ালে দক্ষিণ লেবাননের বাস্তবতা

    আগস্ট 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.