মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চললেও আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা নেই।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা দেয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক এই নৌপথ সব বৈধ জাহাজের জন্য উন্মুক্ত এবং নৌচলাচল স্বাভাবিক রয়েছে।
সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নয়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় অবস্থানে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

