Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
    আন্তর্জাতিক

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

    নিউজ ডেস্কজুলাই 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর একটি সেতুতে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। এক তরুণ ও এক তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে শেষ মুহূর্তে দুজনের সিদ্ধান্ত এক থাকেনি। তরুণ নদীতে ঝাঁপ দিলেও তরুণী আর ঝাঁপ না দিয়ে সেখান থেকে চলে যান। পরে উদ্ধার অভিযানে ওই তরুণকে জীবিত উদ্ধার করা হয়।

    গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তরুণের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তরুণ-তরুণী দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। সেতুতে কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী শেষ পর্যন্ত নদীতে নামেননি। তিনি ঘটনাস্থলে কিছুক্ষণ অবস্থান করে পরে হেঁটে সেখান থেকে চলে যান।

    খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধার করার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন।

    ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুতিনের গোপনীয়তার কাছে ট্রাম্পও যেন শিশু

    আগস্ট 15, 2026
    আন্তর্জাতিক

    আনুগত্য না করলে ন্যাটো মিত্রদের সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র

    আগস্ট 14, 2026
    আন্তর্জাতিক

    অফিস সহকারী থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি, এবার ওষুধ গবেষণায়

    আগস্ট 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.