Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
    আন্তর্জাতিক

    ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

    নিউজ ডেস্কজুলাই 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভূমিকম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে। সূত্র: এএফপি

    আফাদ বলেছে, ‘‘ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ঘটনাস্থল মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।’’

    সংস্থাটি বলেছে, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনচেলি ও শানলিউরফা প্রদেশেও কম্পন্ন অনুভূত হয়েছে।

    বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে প্রতি বছর অন্তত একটি করে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। দেশটি বেশ কয়েকটি প্রলয়ঙ্করী ভূমিকম্পের সাক্ষী হয়েছে, যার মধ্যে রয়েছে ১৯৩৯ সালের এরজিনকান ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৩৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ১৯৯৯ সালের ইজমিত ভূমিকম্পে দেশটিতে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন।

    ২০২৩ সালেও তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক দশকের বিধ্বংসী এই ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

    ওই ভূমিকম্পের আর্থিক ক্ষয়ক্ষতি ২০২৩ সালে তুরস্কের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের কাছাকাছি ছিল বলে ধারণা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরান

    জুলাই 18, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্যের আলোচিত হত্যাকাণ্ড: ভালোবাসার পরিবারই যখন হয়ে ওঠে বিপদের কারণ

    জুলাই 18, 2026
    আন্তর্জাতিক

    সোমবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

    জুলাই 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.