Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির
    আন্তর্জাতিক

    শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির

    নিউজ ডেস্কজুলাই 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতীয় দুই মন্ত্রীর সঙ্গে সিজেপির নেতারা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য নরেন্দ্র মোদির সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সিজেপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সূত্র: দ্য হিন্দু

    শুক্রবার রাজধানীর ভিঠলভাই প্যাটেল হাউসে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির পক্ষে জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ আরেক তরুণ প্রতিনিধি এতে অংশ নেন। এটি ছিল উভয় পক্ষের মধ্যে তৃতীয় বৈঠক।

    বৈঠক শেষে সিজিপির প্রতিনিধিরা জানান, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহারে নীতিগত সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসবে না তারা।

    সিজেপির প্রতিনিধি সৌরভ দাস বলেন, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি আপসহীন। শনিবার বেলা ২টার মধ্যে সরকারকে এই সিদ্ধান্ত জানাতে হবে। তত দিন পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখতে আমরা সম্মত হয়েছি।

    দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার এই দাবি না মানলে দেশজুড়ে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

    বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ঐতিহাসিক অপসারণ ভোটের মুখে খান, আইসিসি প্রক্রিয়া রাজনৈতিকীকরণের অভিযোগ সমালোচকদের

    জুলাই 24, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    মতামত

    ‘আইসিসির প্রতিষ্ঠাতারা এটিকে ধ্বংস হতে দিতে পারেন না’

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.