Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সিনেটর
    আন্তর্জাতিক

    হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সিনেটর

    নিউজ ডেস্কUpdated:জুলাই 30, 2026জুলাই 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হাফপ্যান্ট ও হুডি পরিহিত অবস্থায় পায়ের উপর পা তুলে বৈঠকে অংশ নেওয়ায় প্রোটোকল নিয়ে আলোচনা শুরু হলেও তিনি ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থনই জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। সূত্র : পিএমও ইসরায়েল

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একজন সাহসী সমর্থক হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দুই দেশের জোটের পক্ষে নির্ভীকভাবে কথা বলার জন্য ফেটারম্যান বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছেন।

    নেতানিয়াহু বলেন, আপনি সত্যকে নির্ভয়ে তুলে ধরেছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শুধু ইসরায়েল নয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ।

    জবাবে ফেটারম্যান বলেন, সিনেটে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের পাশে দাঁড়ানো তার জন্য বড় সম্মানের বিষয়। তিনি একাধিকবার ইসরায়েল সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দেশটিকে অলৌকিক রাষ্ট্র বলে অভিহিত করেন।

    তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাটিক পার্টির অবস্থান তাকে হতাশ করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে অযোগ্য বলে কটাক্ষ করে তিনি বলেন, তার বক্তব্য অযৌক্তিক। শুধুমাত্র আমি নিজেই দলের মধ্যে এর প্রতিবাদ জানিয়েছিলাম।

    ফেটারম্যান বলেন, আমি কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিবেক হয়ে থাকতে চাই। গাজায় হামাসকে ধ্বংস করা, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এবং ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত পদক্ষেপ এসবকে আমি সবসময় ন্যায়সঙ্গত যুদ্ধ হিসেবে দেখেছি।

    তিনি আরও বলেন, অনেকেই ভুলে গেছেন কেন এসব সামরিক পদক্ষেপ প্রয়োজন হয়ে উঠেছিল। তার দাবি, এ অবস্থানের জন্য তার কোনো অনুশোচনা নেই এবং তিনি সব পরিস্থিতিতেই ইসরায়েলের পাশে থাকবেন।

    বৈঠকের শেষে নেতানিয়াহু আবারও ফেটারম্যানের প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ থেকে বের হতে নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

    জুলাই 30, 2026
    আন্তর্জাতিক

    ইরানের নতুন হামলার পেছনের আসল কারণ কী?

    জুলাই 30, 2026
    আন্তর্জাতিক

    মালাক্কা প্রণালি: যে পথ বন্ধ হলে থমকে যাবে বিশ্ববাণিজ্য

    জুলাই 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.