Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক ক্যারিয়ারে বড় পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয়
    আন্তর্জাতিক

    রাজনৈতিক ক্যারিয়ারে বড় পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয়

    নিউজ ডেস্কআগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এক বড় রাজনৈতিক ও কূটনৈতিক পরীক্ষার মুখে পড়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। প্রতিবেশী রাজ্য কর্ণাটকের সঙ্গে তামিলনাড়ুর দীর্ঘদিনের কাবেরি জলবণ্টন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। সূত্র: এনডিটিভি 

    ইস্যুটি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার জন্য মুখ্যমন্ত্রী বিজয় ও তার দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে বিরোধী দলগুলো। তবে ক্ষমতাসীন টিভিকে সরকার বিরোধী দলের এই দাবি স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।

    সরকারের অভিযোগ, রাজ্যের স্বার্থরক্ষা নয়, বরং নতুন মুখ্যমন্ত্রীর জন্য রাজনৈতিক অস্বস্তি ও ঝামেলা তৈরি করাই বিরোধীদের মূল উদ্দেশ্য।

    উপকূলীয় ও কৃষিপ্রধান অঞ্চলে বিরোধী দল ডিএমকে প্রশ্ন তুলেছে—সর্বদলীয় বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রী কেন এত ইতস্তত করছেন?

    মেকেদাতু বাঁধ ইস্যু তুলে ধরে বিরোধী নেতারা মনে করিয়ে দিচ্ছেন যে, কর্ণাটক সরকার ইতোমধ্যেই এ বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক করে ফেলেছে। এমন পরিস্থিতিতে তামিলনাড়ু সরকারেরও একই পথে হাঁটা উচিত ছিল বলে দাবি তাদের।

    তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন জ্যেষ্ঠ টিভিকে নেতা সি টি আর নির্মল কুমার। তিনি বলেন, বিষয়টি নিয়ে আগেই তামিলনাড়ু বিধানসভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

    নির্মল কুমার বলেন, ‘সব রাজনৈতিক দলের সর্বসম্মত সমর্থনেই বিধানসভায় এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। এর পর আবার নতুন করে সর্বদলীয় বৈঠক ডাকার কী প্রয়োজন? ডিএমকে তামিলনাড়ুর কৃষকদের কল্যাণের চেয়ে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য সমস্যা তৈরি করতেই বেশি আগ্রহী।’

    তিনি আরও অভিযোগ করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএমকে-র শীর্ষ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অতীতে কাবেরি বিরোধের প্রতিটি বড় মোড়ে ডিএমকে বা এআইডিএমকে—উভয় সরকারই সর্বদলীয় বৈঠক ডেকে রাজ্যের রাজনৈতিক ঐক্য প্রদর্শন করত। তবে বিজয়ের টিভিকে সরকার এবার একেবারেই ভিন্ন কৌশল অবলম্বন করছে।

    জানা গেছে, সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী বিজয় নিজেই বেঙ্গালুরু গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা করেছিলেন। তবে কর্ণাটকে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করা হয়।

    সব সমালোচনা সত্ত্বেও টিভিকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত এবং কোনো অবস্থাতেই কাবেরি নদী থেকে তামিলনাড়ুর ন্যায্য অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

    এদিকে এই ইস্যুতে চাপ আরও বাড়াতে সরব হয়েছে বিরোধী দলগুলো। কাবেরি ও কৃষক সমস্যা নিয়ে টিভিকে সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে ৩ আগস্ট তাঞ্জাবুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ডিএমকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার স্টিফেন

    আগস্ট 3, 2026
    আন্তর্জাতিক

    প্রাপ্তবয়স্ক নারীর ইসলাম গ্রহণ ও বিয়ের সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না: আদালত

    আগস্ট 3, 2026
    আন্তর্জাতিক

    তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইসরাইল

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.