মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সূ্ত্র: সিএনএন
রোববার (২ আগস্ট) দেওয়া এ সতর্ক বার্তায় বলা হয়েছে, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তারা যেন পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যেকোনো সময় ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ কিংবা ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই মধ্যপ্রাচ্যে থাকা বা সেখানে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

