Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ নিয়ে বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: যুক্তরাষ্ট্র

    নিউজ ডেস্কআগস্ট 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে বুধবারের (৫ আগস্ট) মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

    তিনি বলেছেন, এ ধরনের চুক্তি হলে জ্বালানির দাম স্থিতিশীল হবে। যদিও ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা চলছে না বলে আগেই জানিয়েছে ইরান।

    সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (৪ আগস্ট) সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয়, আজ বা আগামীকালের মধ্যেই প্রণালিটি খুলে দেয়া এবং এ সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নেয়ার বিষয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

    হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনও টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘আমার মনে হয়, সেখানে অবাধ চলাচল নিশ্চিত হবে।’

    তার এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা চলার কথা অস্বীকার করেছে।

    এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তু আঘাত হানে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

    অবশ্য সম্ভাব্য সমঝোতার ফলে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। তিনি বলেন, বর্তমানে শত শত জাহাজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘গত কয়েক দিন পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকলেও এখন বেশ কয়েকটি জাহাজ প্রণালি দিয়ে বের হয়ে আসছে।’

    বেসেন্ট আরও বলেন, ‘আমি আশা করছি, জ্বালানির দাম আবার স্থিতিশীল হয়ে আসবে। আর এটি পুরো বিশ্বের জন্যই ভালো হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    ৫ আগস্ট: ইতিহাসের এই দিনে কী কী ঘটেছিল?

    আগস্ট 5, 2026
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলার প্রায় ৩ বছর পর উদ্ধার হওয়া ১১২ জনকে গাজার পরিবারগুলো দাফন করেছে

    আগস্ট 5, 2026
    আন্তর্জাতিক

    উত্তর আফ্রিকায় কীভাবে এলো স্পেনের ভূখণ্ড?

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.