Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 8, 2026আগস্ট 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও শিশুদের প্রাণহানি থামেনি। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশুর প্রাণ গেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার বলেন, যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণহানি ঘটে, তা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তার মতে, যুদ্ধবিরতির পরও গাজার শিশুদের জন্য নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি।

    ইউনিসেফ জানিয়েছে, নিহতের পাশাপাশি আরও শত শত শিশু গুরুতরভাবে আহত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা সহিংসতার অবসানের যে প্রত্যাশা গাজার শিশুরা করেছিল, সেটিও এখনো পূরণ হয়নি।

    শুধু প্রাণহানি বা আহত হওয়ার ঘটনাই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জীবন আরও নানা সংকটে আটকে আছে। পুরো উপত্যকাজুড়ে শিশুরা তীব্র অপুষ্টি, বিভিন্ন রোগ, নিরাপদ পানির সংকট এবং ধ্বংস হয়ে যাওয়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

    ইউনিসেফের বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিরতির সময় পার হলেও শিশুদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে গাজার শিশুদের জীবন এখনো অনিশ্চয়তা, রোগ, অপুষ্টি ও সহিংসতার ঝুঁকির মধ্যেই রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮

    আগস্ট 8, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানে নিরাপত্তা অভিযানে সেনা কর্মকর্তাসহ নিহত ৮

    আগস্ট 8, 2026
    আন্তর্জাতিক

    গ্রিসের উপকূলে ৭২ বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.