Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবনের কোনো সিলেবাস নেই: নরেন্দ্র মোদি
    আন্তর্জাতিক

    জীবনের কোনো সিলেবাস নেই: নরেন্দ্র মোদি

    নিউজ ডেস্কআগস্ট 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দিল্লির যন্তর-মন্তরে তেলাপোকা জনতা পার্টি ও ছাত্র-যুবদের ৩৭ দিনের আন্দোলন প্রবল ঝাঁকুনি দিয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর থেকে মোদি বারবার তরুণ প্রজন্মকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এজন্য তিনি মধ্যরাতের সেল্ফ স্টাইল ভিডিওকে অবলম্বন করেছেন। সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করেছেন।

    তবে এবার প্রকাশ্যে দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মের উদ্দেশে বলেছেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি তারাই। আর তাদেরকেই দেশের প্রয়োজন।

    বিকশিত ভারত গড়ে তুলতে তরুণরাই যে ভরসা এবং তাদের প্রতি দেশবাসীর যে অগাধ আস্থা রয়েছে, সেই বার্তাও দিয়েছেন মোদি। তিনি বলেছেন, আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাদের মতো তরুণ প্রজন্মকে এ দেশের প্রয়োজন। তিনি জানিয়েছেন, পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনো সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস’।

    ভারতের প্রধানমন্ত্রীর কথায়, ‘জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।’

    প্রতি পদক্ষেপে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন মোদি।

    শেখার সত্তাকে জাগিয়ে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। তার বক্তব্য, তরুণ প্রজন্ম যাতে কোনো কিছুই না বুঝে মেনে না-নেন। প্রশ্ন তুলতে হবে। তার উত্তর খুঁজে নিতে হবে বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

    যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভের পর তাদের উদ্দেশে মোদি একাধিকবার বার্তা দিয়েছিলেন। তরুণদের প্রতি আস্থার কথা বলেছেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ খুলতে ইরানের ৬ শর্ত, বাড়ছে অনিশ্চয়তা

    আগস্ট 9, 2026
    মতামত

    ‘ইসরায়েলের আধিপত্যের ক্ষমতা আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই’

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.