Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই নেতা আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
    আন্তর্জাতিক

    দুই নেতা আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার

    নিউজ ডেস্কআগস্ট 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। দুই দেশের এই দুই নেতা আলোচনায় বসলে দ্বিপক্ষীয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    রবিবার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অনেক সম্মান করেন। তার বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন এবং তার কথায় আন্তরিকতা রয়েছে বলে তিনি মনে করেন। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা বলে মন্তব্য করেন তিনি।

    ভারতের হাইকমিশনার বলেন, দুই নেতা যখন আলোচনায় বসবেন, তখন অনেক সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসবে। আলোচনা করলেই সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হয় এবং এরপর সমাধানের দিকে এগোনো যায়।

    তিনি আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ ক্ষেত্রে নেতিবাচক কিছু দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতে দায়িত্ব নেওয়ার পর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই হবে দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ।

    সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১২ জুন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসেন দীনেশ ত্রিবেদী। তিনি ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে ন্যাটোকে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

    আগস্ট 9, 2026
    বিশ্লেষণ

    এআই জেনারেটেড ডিপফেক থেকে নারী ও শিশুদের সুরক্ষা: প্রস্তাবিত জাতীয় এআই নীতির আলোকে আইনি বিশ্লেষণ

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেয়নি তেহরান: ইরানের প্রেসিডেন্ট

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.