Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সিরিজ বিমান হামলা
    আন্তর্জাতিক

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সিরিজ বিমান হামলা

    ইভান মাহমুদনভেম্বর 16, 2024Updated:নভেম্বর 16, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের হারেত হরিকের ওপর ইসরায়েলি বাহিনী সিরিজ বিমান হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়।

    ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র অ্যাভিচায় আদ্রায়ি এক বিবৃতিতে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে তিনি লাল চিহ্ন দিয়ে কিছু ভবন দেখান। সেগুলো হামলার লক্ষ্যবস্তু বলে বিবৃতিতে বলা হয়। হামলার আগে এসব ভবন এবং তা থেকে ৫০০ মিটার দূরে থাকার আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী।

    এর আগে বৈরুতে গতকাল শুক্রবার চার দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার, তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া আরবসেলিম, সাজদ এবং সাইর আল-ঘারবিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে লেবাননের টিয়ার জেলার শামা এবং মাজদাল জৌনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা তিন হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ হাজার ৬০০ জন। সেইসঙ্গে ১০ লাখের বেশি মানুষ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রুশ তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

    মার্চ 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানের ৭৫ ক্ষেপণাস্ত্র ও ১২৫ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    ইরানের মিত্র রাশিয়া ও চীন কেন যুদ্ধে পাশে নেই?

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.