Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত
    আন্তর্জাতিক

    রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত

    নিউজ ডেস্কআগস্ট 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে রয়েছে। সূত্র: বিবিসি

    ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, শহরজুড়ে রাতভর হামলা চালানো হয়েছে। এসব হামলায় আবাসিক ভবন ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও হামলার শিকার হয়েছে।

    কিয়েভে ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ইউক্রেনের “গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। আমাদের অংশীদারদের সমর্থন দরকার।”

    এসব সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য কিয়েভ পশ্চিমা মিত্রদের ওপর নির্ভরশীল।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “যতদিন ইউক্রেনের কাছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকবে, ততদিন শান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাববে না রাশিয়া।”

    বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, রাতের হামলায় রাশিয়ার ব্যবহৃত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি।

    রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করে আসছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মজুদের বড় একটি অংশ ব্যবহার করেছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদামঘর লক্ষ্য করে আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের পাল্টা কৌশলে বদলাচ্ছে যুদ্ধের সমীকরণ, বাড়ছে ট্রাম্পের দুশ্চিন্তা

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    ‘মুসলিমরা জেরুজালেম কখনো ছেড়ে দেবে না’—সৌদি পাঠ্যবই থেকে কেন বাদ গেল বাক্যটি?

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    চীনা আইনে এশিয়ার শীর্ষ ধনীর যাবজ্জীবন জেল!

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.