Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গণতন্ত্রকামী ৪৫ জনকে হংকংয়ে জাতীয় সুরক্ষা আইনে ১০ বছরের কারাদণ্ড
    আন্তর্জাতিক

    গণতন্ত্রকামী ৪৫ জনকে হংকংয়ে জাতীয় সুরক্ষা আইনে ১০ বছরের কারাদণ্ড

    ইভান মাহমুদনভেম্বর 19, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মঙ্গলবার হংকং-এর হাইকোর্ট জাতীয় সুরক্ষা আইন ভাঙার অপরাধে ৪৫ জন গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। চীন মূলত জাতীয় সুরক্ষা আইন গণতন্ত্রকামীদের আন্দোলন বন্ধের জন্য হংকং-এ চালু করে। আইন বিশেষজ্ঞ বেনি তাই-কে সবচেয়ে বেশিদিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। কারণ, তিনিই এই আন্দোলনের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।

    নতুন আইন চালু করে গণতন্ত্রকামীদের আন্দোলন বন্ধ করে দেয়ার পর এটাই হংকং-এর সবচেয়ে বড় জাতীয় সুরক্ষা মামলা ছিল।

    গণতন্ত্রকামীদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা আন্দোলন করে হংকং সরকার ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেয়ার চেষ্টা করেছিল। সরকার নিযুক্ত বিচারপতিদের সামনে কিছু আন্দোলনকারী দোষ স্বীকার করে নেন, কিছু আন্দোলনকারীকে দোষী বলে সাব্যস্ত করে আদালত।

    অস্ট্রেলিয়া জানিয়েছে, যেভাবে গণতন্ত্রকামীদের শাস্তি দেয়া হলো, তাতে তারা খুবই উদ্বিগ্ন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক গর্ডন এনজি-ও আছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেছেন, যেভাবে এই আইন চালু করা হয়েছে এবং তা প্রয়োগ করা হচ্ছে, তাতে অস্ট্রেলিয়ার প্রবল আপত্তি আছে।

    যুক্তরাষ্ট্র এই বিচারিক কার্যক্রমকে ‘রাজনৈতিক মদদপুষ্ট’ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, গণতন্ত্রপন্থিদের মুক্তি দেওয়া উচিত, কারণ তারা আইন মেনেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

    চীন ও হংকং সরকার জানিয়েছে, ২০১৯ সালের গণতন্ত্রপন্থি গণবিক্ষোভের পর এ ধরনের আইনও জরুরি ছিল এবং স্থানীয় আইন মেনেই গণতন্ত্রপন্থিদের সাজা দেওয়া হয়েছে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজার পাশে এক বিলিয়ন ডলার সহায়তা, বড় উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের

    জুলাই 13, 2026
    মতামত

    স্কট বেসেন্টের ‘অর্থনৈতিক কূটনীতি’ কীভাবে মার্কিন জবরদস্তিকে ন্যায্যতা দেয়?

    জুলাই 13, 2026
    আইন আদালত

    ন্যায়বিচার চাই কিন্তু আইনজীবীর ন্যায্য পারিশ্রমিক দিতে অনীহা—কেন এই দ্বৈত মানসিকতা?

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.