Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার ফুরিয়ে আসার খবর প্রচারকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার ফুরিয়ে আসার খবর প্রচারকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 4, 2026সেপ্টেম্বর 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসছে—এমন খবর প্রকাশ ও প্রচারকারী ব্যক্তি ও গণমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

    তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব ব্যক্তি ও গণমাধ্যম ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার ফুরিয়ে আসছে বলে প্রচার করছে, তারা মূলত রাষ্ট্রদ্রোহী।

    ট্রাম্পের অভিযোগ, এসব সমালোচক তাঁর সাফল্য দেখতে চান না; বরং চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় দেখতে চান। যদিও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সহজেই জয়ী হবে বলে তিনি বারবার দাবি করে আসছেন।

    অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। চলমান সামরিক অভিযান কিংবা ভবিষ্যতে অন্য কোনো যুদ্ধে ব্যাপক অস্ত্র ব্যবহারের পরও দেশটির হাতে পর্যাপ্ত মাঝারি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র থাকবে বলে দাবি করেন তিনি।

    ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে নজিরবিহীন মাত্রায় অস্ত্র উৎপাদন করছে। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছে এবং অস্ত্রের মজুত বাড়াচ্ছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে পর্যাপ্ত অস্ত্র নেই—এমন প্রতিবেদন ও আলোচনা এর আগেও বারবার নাকচ করেছেন ট্রাম্প।

    তিনি জানান, যুক্তরাষ্ট্র আপাতত অন্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি না করে নিজেদের সামরিক বাহিনীর জন্য অস্ত্র সংরক্ষণ করছে। তবে শিগগিরই মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র বিক্রি শুরু করা হবে।

    অস্ত্রের মজুত নিয়ে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেরও সমালোচনা করেছেন ট্রাম্প। ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যে পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে, বাইডেন প্রশাসন তার চেয়েও বেশি অস্ত্র ইউক্রেনকে বিনা মূল্যে দিয়েছে।

    ট্রাম্প আরও দাবি করেন, বাইডেনের সময়ে ইউক্রেন ও ন্যাটোকে শত শত বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এই সহায়তার অর্থ ইউরোপীয় দেশগুলোর পরিশোধ করার কথা ছিল। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

    ট্রাম্প জানান, তাঁর প্রশাসন ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে কিছুটা দেরিতে হলেও ফেরত নেওয়ার চেষ্টা করবে।

    যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং ইরান অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়টি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখনই ট্রাম্প এসব মন্তব্য করলেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত এবং দেশটির অস্ত্র উৎপাদনও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত

    সেপ্টেম্বর 4, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সোনার ভাণ্ডার থেকে মুখ ফেরাচ্ছে দেশগুলো, কেন এই প্রবণতা

    সেপ্টেম্বর 4, 2026
    আন্তর্জাতিক

    ইরান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ভ্যান্স, শেষের সময় নিয়েও নেই স্পষ্ট উত্তর

    সেপ্টেম্বর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.