Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কে আসছে কানাডার ক্ষমতায়?
    আন্তর্জাতিক

    কে আসছে কানাডার ক্ষমতায়?

    নাঈম শাহরিয়ারUpdated:জানুয়ারি 19, 2025জানুয়ারি 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কয়েক সপ্তাহের চাপের পর অবশেষে জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, তিনি কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর এ পদত্যাগ এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি টানল।

    ২০১৫ সালে ক্ষমতায় আসার পর জাস্টিন ট্রুডো লিবারেল পার্টিকে রাজনৈতিক অচলাবস্থা থেকে বের করে এনেছিলেন। তবে ট্রুডো জানিয়েছেন, নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

    এখন প্রশ্ন হলো, লিবারেল পার্টির নেতৃত্বে কে আসবেন? তাঁরা আসন্ন ফেডারেল নির্বাচনের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন? এরপর কী হতে পারে?

    কানাডার প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির ভবিষ্যৎ রাজনীতি কেমন হতে পারে সেটিই সম্ভবত বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে ট্রুডোর পদত্যাগ ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বা‌চিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। এ খবর জানিয়েছে সিএনএন।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত বলে জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টও করেছেন ট্রাম্প।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি যে খুব একটা সুখনীয় অবস্থায় নেই তা ট্রাম্পের লোভনীয় প্রস্তাবে অনেকটাই স্পষ্ট। তবে মোটা দাগে এটুকু ধরা যেতে পারে, নিজের ছোট রাজ্য হলেও তা অন্যের অধীন হওয়ার চেয়ে ভালো। পরিস্থিতি উল্টোপথে চলার আগেই একমাত্র সমাধান হতে পারে নির্বাচন।

    জাস্টিন ট্রুডোর রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ সপ্তাহ দেখেছে বিশ্ব। তার এই কঠিন সময়কে তিনি নিজে পারিবারিক ঝগড়ার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ তা নিশ্চয়ই তিনি বা তার দল মিটিয়ে নেবে। কিন্তু প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হিসেবে তিনি থাকবেন না।

    হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

    ট্রুডোর মন্ত্রীসভার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আকস্মিকভাবে পদত্যাগ করলে তার দলের কিছু সদস্য তাকেও পদত্যাগ করার আহ্বান জানান। তবে ট্রুডো সেসময় পদত্যাগ করার সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে সময় গড়াতে গড়াতে আগুনের আঁচ বেড়ে যাওয়ায় নতুনভাবে ভাবতে হয়েছে ট্রুডোকে। দিতে হয়েছে পদত্যাগের ঘোষণা।

    ট্রুডোর জনপ্রিয়তাও দিনদিন কমছিল। গত বছরের সেপ্টেম্বর মাসের ইপসোসের একটি জরিপে দেখা যায়, প্রায় দুই-তৃতীয়াংশ কানাডিয়ান তার প্রতি অসন্তুষ্ট। মাত্র ২৬% নাগরিক তাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন, যা কনজারভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভের চেয়ে ১৯ পয়েন্ট কম। শুধু তাই নয়, তার নিজের দলের মধ্যেও সমর্থন কমছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জন লিবারেল এমপি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। দেশটির নিউ ব্রান্সউইকের এমপি ওয়েন লং দাবি করেন, লিবারেলদের ১৫৩ জন এমপির মধ্যে প্রায় ৫০ জন চান ট্রুডো যেন অবিলম্বে সরে দাঁড়ান।

    এমন এক সময়ে ট্রুডো যদি দ্রুত সময়ের ভেতর পদত্যাগ না করেন তবে তা তার রাজনৈতিক ক্যারিয়ারে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ অবস্থায় দেখা যাক। কোন পথ বেছে নিতে ট্রুডো পছন্দ করেন।

    লিবারেলদের নেতৃত্ব দেবেন কে?

    এদিকে ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে কিছু প্রশ্ন সামনে এসেছে। দেখা দিয়েছে কিছু জটিলতাও। সোমবার (৬ জানুয়ারি) কানাডিয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ট্রুডো জানান, দেশের গভর্নর জেনারেল তার পার্লামেন্ট স্থগিত করার (প্ররোগেশন) অনুরোধ গ্রহণ করেছেন। এই প্ররোগেশন পার্লামেন্টকে ২৪ মার্চ পর্যন্ত স্থগিত রাখবে।

    প্ররোগেশনের সময়সীমা শেষ হওয়ার আগেই লিবারেল ককাস নতুন নেতা নির্বাচন করার চেষ্টা করবে, যদিও সেই নেতা কীভাবে নির্বাচিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। সাধারণত, কানাডার ফেডারেল দলের নেতারা চার থেকে পাঁচ মাসের একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন, যার মধ্যে একটি আনুষ্ঠানিক নেতৃত্ব সম্মেলন অন্তর্ভুক্ত থাকে।

    ট্রুডোর উত্তরসূরি কে হবেন তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকজন বিশিষ্ট লিবারেল নেতার নাম শোনা যাচ্ছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহনমন্ত্রী আনিতা আনন্দ এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি।

    এদিকে বামঘেঁষা নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নেতা জগমীত সিং বলেন, তিনি লিবারেল পার্টিকে ক্ষমতাচ্যুত করতে ভোট দেবেন, নেতা যেই হোক না কেন। তিনি বলেন, লিবারেলদের আর একটি সুযোগ পাওয়ারও অধিকার নেই। যদিও এনডিপি ট্রুডোকে যথেষ্ট ভোট দিয়ে তার সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল।

    কানাডার নির্বাচন কবে?

    প্ররোগেশন পার্লামেন্টকে ২৪ মার্চ পর্যন্ত স্থগিত থাকাত পর আর বেশিদিন সরকার পরিচালনা করার সুযোগ পাবে না লিবারেল পার্টি। প্ররোগেশন শেষ হওয়ার পর প্রথম ভোট হবে আস্থা ভোট। যদি সরকার এই আস্থা ভোটে হেরে যায়, তবে সরকার পদত্যাগ করবে বা পার্লামেন্ট ভেঙে ফেডারেল নির্বাচনের ডাক দেবে। জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি কানাডার নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আনুষ্ঠানিক বিরোধী দল কনজারভেটিভ পার্টি নিরঙ্কুশ জয়লাভ করবে।

    কানাডার পরবর্তী ফেডারেল নির্বাচন অক্টোবরের মধ্যে হতে হবে, তবে এর আগেই ভোট ডাকার সম্ভাবনা রয়েছে। জনমত জরিপে দ্বিগুণ অঙ্কের ব্যবধানে এগিয়ে থাকা বিরোধী কনজারভেটিভ পার্টি গত কয়েক মাস ধরে হাউস অব কমন্সে একাধিক অনাস্থা ভোটের মাধ্যমে নির্বাচন ডাকার চেষ্টা করছে।

    কনজারভেটিভ পার্টি ও দলটির নেতা কে?

    পিয়েরে পয়লিয়েভ কানাডার কনজারভেটিভ পার্টির নেতা। জনমত জরিপ যদি সঠিক ইঙ্গিত দেয়, তাহলে তিনিই খুব সম্ভব কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

    ২০২২ সালে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নেওয়ার পর থেকে পয়লিয়েভ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। অনেকবার তিনি ট্রুডোকে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    পয়লিয়েভ নিজেকে ‘অ্যান্টি-এলিট’ ও ‘অ্যান্টি–ট্রুডো’ হিসেবে পরিচিত করেছেন। তিনি নিজেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর, মাটির কাছাকাছি থাকা একজন নেতা হিসেবে দাবি করেন।

    তবে বিতর্ক পয়লিয়েভকেও ছাড়েনি। গত এপ্রিল মাসে পার্লামেন্টে ট্রুডোকে ‘পাগল’ ও ‘চরমপন্থী’ বলে আখ্যা দেওয়ার পর ক্ষমা চাইতে অস্বীকার করায় তাঁকে পার্লামেন্ট থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.