Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লন্ডনে জয় শঙ্করের উপর হামলা, ছেঁড়া হয়েছে পতাকা!
    আন্তর্জাতিক

    লন্ডনে জয় শঙ্করের উপর হামলা, ছেঁড়া হয়েছে পতাকা!

    এফ. আর. ইমরানমার্চ 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থানীয় সময় গতকাল বুধবার (৫ মার্চ) রাতে যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর “হামলার মুখে” পড়েছেন বলে খবর পাওয়া গেছে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান এবং সেই সঙ্গে ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ উঠেছে।

    সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর এই হামলা চেষ্টার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থিরা। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থিরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার ওপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দেন তারা।

    ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এই সময় আরও কয়েকজন খলিস্তানপন্থি জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও, কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যান তারা।

    এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জয়শঙ্করের মতো “ভিভিআইপি” এর নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এই ঘটনায়। এর নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন “শিখস ফর জাস্টিস” (এসএফজে) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

    অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে এসএফজের বিরুদ্ধে।

    এনডিটিভি তথ্য মতে, বিক্ষোভ সত্ত্বেও- জয়শঙ্কর তাঁর কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে দেখা করেছেন। তিনি তাঁর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.