Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের চেয়েও বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভালো অবস্থানে বাংলাদেশ
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের চেয়েও বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভালো অবস্থানে বাংলাদেশ

    এফ. আর. ইমরানমার্চ 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জিটিআই ২০২৫-এর প্রতিবেদন অনুসারে- বাংলাদেশের অবস্থান ৩৫তম। ছবি: জিটিআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এ পাকিস্তান ও ভারত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। তিন দশমিক শূন্য তিন পয়েন্ট নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম। ২০২৪ সালে ছিল ৩২তম।

    গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই সূচক প্রকাশ করে। ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। এবারের সূচক তৈরি করতে ১৬৩টি দেশের তথ্য খতিয়ে দেখেছে আইইপি।

    এতে দেখা যায়, আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে গতবারের মতোই শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
    সাত দশমিক দুই পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আফগানিস্তান। আফগানিস্তান ছাড়া সূচকের প্রথম দশে নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ।

    বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ মিয়ানমার ও ভারতের অবস্থান সূচকের প্রথম ১৫ এর মধ্যে। ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম এবং ছয় দশমিক চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৪তম।
    তিন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ আগেই যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম।

    প্রতিবেদনে বলা হয়েছে-২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা ও ভুটান। উভয় দেশের পয়েন্ট শূন্য। তবে এক দশমিক এক পয়েন্ট নিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে নেপাল।

    জিটিআইর মোট স্কোর ১০। শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই। স্কোর ২–এর মধ্যে হওয়ার অর্থ সংশ্লিষ্ট দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব বেশ কম। স্কোর ২ থেকে ৪–এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব কম বলে ধরা হয়। স্কোর ৪ থেকে ৬–এর মধ্যে হলে মধ্যম, ৬ থেকে ৮–এর মধ্যে হলে বেশি এবং ৮ থেকে ১০–এর মধ্যে খুব বেশি সন্ত্রাসবাদের প্রভাবভুক্ত দেশ ধরা হয়।

    এবার ৩ দশমিক ০৩ স্কোর নিয়ে বাংলাদেশ “কম” শ্রেণিভুক্ত দেশে রয়েছে। বিশ্বে ২০২৪ সালে চারটি সবচেয়ে ভয়াবহ হামলার জন্য চারটি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীগুলো হলো ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আল-শাবাব।

    প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালের মতো গত বছরও আফ্রিকার সাহেল অঞ্চলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদজনিত সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে বিশ্বে সন্ত্রাসী হামলায় যত মানুষ মারা গেছে, তার অর্ধেকের বেশি মারা গেছে এই অঞ্চলে। গত বছর বিশ্বে সন্ত্রাসী হামলায় প্রায় ১৯ শতাংশই হয়েছে অঞ্চলটিতে। একই সঙ্গে ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদজনিত সহিংসতার শিকার শীর্ষ ১০ দেশের পাঁচটি সাহেল অঞ্চলের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.