Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইউরোপ
    আন্তর্জাতিক

    ইউক্রেন ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইউরোপ

    এফ. আর. ইমরানমার্চ 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনে যুদ্ধবিরতির অঙ্গীকার করলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চাইলেও ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ভবিষ্যতে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা চান, যা যুক্তরাষ্ট্র দিতে প্রস্তুত নয়। এ বিষয়টি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বাক্‌বিতণ্ডায় স্পষ্ট হয়ে উঠেছে।

    ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা সহযোগিতা স্থগিত করেছে। তবে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তারা ইউক্রেনের নিরাপত্তাকে ইউরোপের নিরাপত্তা হিসেবে চিহ্নিত করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় নেতারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

    ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সাম্প্রতিক মন্তব্য ইউরোপ-যুক্তরাষ্ট্র বিভক্তির বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। তিনি বলেছেন, ইউরোপকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ‘যুক্তরাষ্ট্র না থাকলেও’ ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। তিনি পরমাণু অস্ত্র দিয়ে ইউরোপীয় মিত্রদের সুরক্ষা দেওয়ার কথাও বলেছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ এ মন্তব্যকে রাশিয়ার প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।

    ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলানোয় ইউরোপের নেতারা উদ্বিগ্ন। বৃহস্পতিবার ব্রাসেলসে এক সম্মেলনে ইউরোপীয় নেতারা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়ে একমত হন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইউরোপের প্রতিরক্ষায় ৮০০ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তাব দেন। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

    এই বিভক্তির ফলে ন্যাটোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে এসেছে। ন্যাটো থেকেও যুক্তরাষ্ট্র সরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো ড্যান ফ্রাইড বলেন, ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির বিতর্ক এই বৃহত্তর বিভাজনের প্রতিফলন।

    এদিকে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপে বেশ কয়েকটি কনস্যুলেট বন্ধ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনবল সংকটের কারণে এসব কনস্যুলেট বন্ধ করা হতে পারে।

    ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) নির্বাহী পরিচালক বেন শিরার মনে করেন, ইউরোপ ঐক্যবদ্ধ থাকলে রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, ইউরোপীয় দেশগুলো এ পথে এগোতে প্রস্তুত কি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.