যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার প্রাসাদের এলিজাবেথ টাওয়ার (বিগ বেন) থেকে এক ব্যক্তি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন।
শনিবার সকাল ৭টা ২৪ মিনিটে পুলিশ এই ঘটনার বিষয়ে জানতে পারে। ওই ব্যক্তি ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং সেখানে উঠে পতাকা উড়ান। তবে, তিনি বিগ বেনের চূড়ায় পৌঁছাতে পারেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্ট স্কোয়ারে বহু মানুষ জমা হয়। নিরাপত্তা কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজের উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ভ্রমণ আয়োজন বন্ধ রাখা হয়। পুলিশ জানায়, তারা ফায়ার ব্রিগেডসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একযোগে কাজ করে ঘটনাটির সমাধান করেন এবং বিশেষজ্ঞদের সহায়তায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
ফায়ার ব্রিগেডের কর্মীরা একটি ক্রেন ব্যবহার করে ওই ব্যক্তির কাছে পৌঁছান এবং তার সঙ্গে কথা বলেন। এর পর, ওই ব্যক্তি নিজেই নেমে আসেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনা শেষে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করা হয় এবং সড়কগুলো খুলে দেওয়া হয়।

