Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে ইলন মাস্ক

    হাসিব উজ জামানমার্চ 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে ইলন মাস্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বে টুইটার) তিনি লিখেছেন, “ইউরোপের প্রতিরক্ষা ব্যয় আমেরিকার বহন করার কোনো যুক্তি নেই।”

    রোববার (১০ মার্চ) ভোরে এক্স-এ পোস্ট করা একটি বার্তার প্রতিক্রিয়ায় মাস্ক এ মন্তব্য করেন। ওই পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ন্যাটো ছাড়ার’ আহ্বান জানানো হয়েছিল।

    এর জবাবে টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্ক সংক্ষেপে লিখেছেন, “আমাদের সত্যিই তাই করা উচিত।”

    এর আগেও, গত ৩ মার্চ এক রক্ষণশীল বিশ্লেষকের পোস্টের প্রতি সমর্থন জানিয়ে মাস্ক বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে শুধু ন্যাটো নয়, জাতিসংঘ থেকেও বেরিয়ে যাওয়া উচিত।

    ইলন মাস্কের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন আগামী এপ্রিলে ন্যাটোর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে সংস্থাটি।

    সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা পুনর্গঠনের পরিকল্পনা করছেন, যাতে কেবল প্রতিরক্ষা খাতে জিডিপির নির্দিষ্ট অংশ ব্যয় করা সদস্যরাষ্ট্রগুলোই সুবিধা পায়।

    ৬ মার্চ এনবিসি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেদিনই ট্রাম্প বলেন, “ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো যদি নিজেদের ভাগের অর্থ না দেয়, তবে আমি তাদের রক্ষা করব না।”

    স্নায়ুযুদ্ধের পর ইউরোপের বেশির ভাগ দেশ প্রতিরক্ষা খাতে ব্যয় কমিয়ে দেয় এবং সামরিক শক্তির জন্য মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ন্যাটোর গোয়েন্দা তথ্য, যোগাযোগ, লজিস্টিকস এবং কৌশলগত সামরিক নেতৃত্বেও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    ন্যাটো ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা গত সপ্তাহে ব্রাসেলসে জরুরি সম্মেলনে মিলিত হন। সেখানে প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    ইইউ কমিশন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে, যাতে সদস্যদেশগুলোকে প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ ১৫০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, চার বছরে ৬৫০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা খাতে ব্যয় করার অনুমোদন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

    ইইউ ডিফেন্স কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা একধরনের অস্থির পরিস্থিতি লক্ষ করছি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশল কী হবে, তা এখনো স্পষ্ট নয়।”

    তবে, ২০২৩ সালের মার্কিন আইনের অনুসারে, কোনো প্রেসিডেন্ট কংগ্রেস বা সিনেটের অনুমোদন ছাড়া একতরফাভাবে ন্যাটো ছাড়তে পারবেন না। প্রেসিডেন্টকে ন্যাটো ছাড়তে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সমর্থন বা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

    ইলন মাস্কের মতো একজন প্রভাবশালী ব্যক্তির ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে মন্তব্য রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক তৈরি করেছে। একই সঙ্গে, ট্রাম্পের নীতিগত অবস্থান ও ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনা ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.