Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে ট্রাম্পবিরোধী মার্ক কার্নি
    আন্তর্জাতিক

    কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে ট্রাম্পবিরোধী মার্ক কার্নি

    হাসিব উজ জামানমার্চ 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে ট্রাম্পবিরোধী মার্ক কার্নি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে জিতেছেন প্রাক্তন ব্যাংকার মার্ক কার্নি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করে আলোচনায় ছিলেন মার্ক কার্নি।

    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে আছে কানাডা। তাই কানাডায় অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মার্ক কার্নি। ৫৯ বছর বয়সী মার্ক কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে হারিয়েছেন। যেখানে দলটির ১ লাখ ৫২ হাজার সদস্য ভোট দিয়েছেন।

    মার্ক কার্নি দলীয় সমাবেশে জোরেশোরে ট্রাম্পকে নিয়ে বলেছিলেন, “এমন একজন আছেন যিনি আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন। তিনি কানাডিয়ান কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আক্রোশ দেখাচ্ছেন। আমরা তাকে সফল হতে দিতে পারি না”।
    তিনি বলেন, “এভাবে চলতে পারে না। আমাদের এমন কিছু করতে হবে যা কেউ আগে কল্পনাও করিনি”।

    এর আগে জানুয়ারিতে ৯ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা করেছিলেন জাস্টিন ট্রুডো। কারণ তার সমর্থন অনেক কমে গেছে।
    রাজনীতিতে নবীন মার্ক কার্নি যুক্তি দিয়েছিলেন, দলকে পুনরুজ্জীবিত ও ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা তদারকি করার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত। মার্ক কার্নির জয়ের মাধ্যমে প্রথমবারের মতো রাজনৈতিক পটভূমির বাইরের কোনো ব্যক্তি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন। যিনি ছিলেন একজন চাকরিজীবী ব্যাংকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.