যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে একটি বেসামরিক বিমানকে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রতিহত করেছে। ২০ জানুয়ারি থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার নিরাপত্তা লঙ্ঘনের ২০ তম ঘটনা।
নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) জানায়, রোববার এই ঘটনার সময় এফ-১৬ যুদ্ধবিমান থেকে আগুনের হলকা ছোড়া হয়। এর মাধ্যমে বিমানচালককে সতর্ক করা হয়। এ সময় ট্রাম্প তার গলফ খেলা শেষ করেন। তিনি ওয়েস্ট পাম বিচ গলফ কোর্স থেকে মার-এ-লাগো ক্লাবে ফিরছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার আকাশ খুবই ঘিঞ্জি। সেখানেই বিমানের অনধিকারপ্রবেশ ঘটে। তাই যুদ্ধবিমান দ্রুত ব্যবস্থা নেয়। তবে ট্রাম্পের কর্মসূচি বা নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি। এনওআরএডি জানিয়েছে, আগুনের শিখাগুলো দ্রুত নিভে গেছে। এতে কোনো বিপদ হয়নি।
ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এটি ক্লাবটির ৩০ নটিক্যাল মাইল ব্যাসার্ধ জুড়ে থাকবে।
এনওআরএডি আরও জানায়, নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রায়ই ঘটে। তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এটি বেশি হচ্ছে। তারা বলছে, এখন পর্যন্ত ২০টি ঘটনা তারা মোকাবিলা করেছে। এসব ঘটনায় বেসামরিক বিমানচালকদের দায়ী করা হয়েছে। তাদের আকাশে উড়ার আগে নিষেধাজ্ঞাগুলো জানাটা জরুরি।
এনওআরএডির কমান্ডার, জেনারেল গ্রেগরি গিলট বলেন, “প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা ও উড়ানের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশসীমার নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত জরুরি।”

