Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বিএলএ
    আন্তর্জাতিক

    পাকিস্তানের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বিএলএ

    এফ. আর. ইমরানমার্চ 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের ঘটনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর ৩৩ সদস্য নিহত হয়েছে সেনা অভিযানে। এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরো ২৭ জন বেসামরিক নাগরিক ও একজন নিরাপত্তা সদস্য। ঘটনার ভয়াবহতা ছাড়াও- এটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল- বিএলএ এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত, আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক।

    পাকিস্তানের আয়তনে সবচেয়ে বড় হলেও বেলুচিস্তান জনসংখ্যায় সবচেয়ে ছোট প্রদেশ। ১৯৪৮ সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এই অঞ্চল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখোমুখি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই ভূখণ্ডে রয়েছে বিপুল পরিমাণ কয়লা, গ্যাস, স্বর্ণ ও তামার মজুদ। রয়েছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (CPEC) অন্যতম কেন্দ্রবিন্দু- কৌশলগত গোয়াদার বন্দর।

    তবে স্থানীয়দের অভিযোগ, এসব সম্পদের সুফল কেন্দ্রীয় সরকার ভোগ করলেও বেলুচ জনগণ থেকে যাচ্ছে বঞ্চিত। শ্রমিক নিয়োগ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প- কোথাও তারা জড়িত নয়। এই দীর্ঘমেয়াদি অসন্তোষই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছে।

    ১৯৪৭ সালের পর বেলুচিস্তানে পাঁচ দফা বিদ্রোহ হয়েছে, যার সর্বশেষ ঢেউ উঠে ২০০০-এর দশকে। এ সময় বেলুচদের দাবি ছিল, তাদের সম্পদের সিংহভাগ যেন তাদের কল্যাণে ব্যয় হয়। ধীরে ধীরে আন্দোলনটি রূপ নেয় পূর্ণ স্বাধীনতার দাবিতে।

    বিএলএ-এর প্রতিষ্ঠাতা বালাচ মারি ছিলেন বেলুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব খায়ের বক্স মারির পুত্র। আরেক নেতা নওয়াব আকবর বুগতির ২০০৬ সালে সেনাবাহিনীর হাতে নিহত হওয়ার পর আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়।

    আদিবাসী নেতাদের ছাপিয়ে বিএলএ এখন পরিচালিত হচ্ছে উচ্চশিক্ষিত তরুণ নেতৃত্বে। সংগঠনের বর্তমান প্রধান বাশির জায়েব বালুচ একসময় বেলুচ ছাত্র সংগঠন বিএসও-এর শীর্ষ নেতা ছিলেন। তার ডেপুটি হাম্মাল রেহান চালাচ্ছেন আত্মঘাতী ইউনিট ‘মজিদ ব্রিগেড’।

    অন্যদিকে রেহমান গুল বালুচ, যিনি ২০০২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ২০১০ সালে চলে আসেন বিএলএ-তে। সাবেক সেনাসদস্য হওয়ায় তার অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে সংগঠনের কৌশলগত পরিকল্পনা।

    বিএলএ-এর অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও- বিশ্লেষকদের মতে চাঁদাবাজি, চোরাচালান, মাদক ব্যবসা এবং আন্তর্জাতিক দাতাদের সহায়তায় সংগঠনটি পরিচালিত হচ্ছে।

    পাকিস্তান সরকারের দাবি, ভারত গোপনে বিএলএ-কে সহায়তা দিচ্ছে। যদিও এ দাবির পক্ষে প্রমাণ মেলেনি।

    অন্যদিকে কিছু পর্যবেক্ষক বলছেন, আফগানিস্তান থেকে ফেলে যাওয়া আমেরিকান অস্ত্রের একটি অংশ এখন পৌঁছে গেছে বিএলএ-এর হাতে। এছাড়া আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী কালোবাজার থেকেও তারা অস্ত্র সংগ্রহ করছে।

    বিএলএ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আকৃষ্ট করছে তরুণ প্রজন্মকে। পাকিস্তানে গুম, নিখোঁজ ও মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলোতে বেলুচ জনগণের মধ্যে বাড়ছে ক্ষোভ- যা বিএলএ-এর জন্য পরোক্ষভাবে সহায়ক হয়ে উঠেছে।

    বিশ্লেষকদের মতে, সরকারি অবহেলা, দমননীতির পাশাপাশি অর্থনৈতিক বঞ্চনা বিএলএ-এর প্রতি সহানুভূতির জন্ম দিয়েছে। ফলে সংগঠনে যোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণরাও।

    এক সময় ছোট আকারের হামলা চালালেও এখন বিএলএ’র কৌশলে এসেছে বড় পরিবর্তন। চীনা প্রকৌশলী, সেনা ঘাঁটি ও এবার ট্রেন ছিনতাইয়ের মতো সাহসী অপারেশন প্রমাণ করছে, সংগঠনটি দিন দিন আরও দুর্ধর্ষ হয়ে উঠছে।

    বেলুচিস্তানে এই উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য একটি গভীর নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
    বিশ্লেষকরা বলছেন, দাবি ও অসন্তোষের জায়গাগুলো যদি এখনই সমাধানে না আনা যায়- তাহলে ভবিষ্যতে বিএলএ হয়ে উঠতে পারে আরো শক্তিশালী বিদ্রোহী শক্তি।

    বেলুচিস্তানে সহিংসতার সমাপ্তি কেবল সামরিক অভিযানে নয়- প্রয়োজন রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণ ও ন্যায়সঙ্গত সম্পদ বণ্টন। অন্যথায় রক্তপাতের এই চক্র থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.