Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইরান, মধ্যস্থতায় আমিরাত
    আন্তর্জাতিক

    ট্রাম্পের চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইরান, মধ্যস্থতায় আমিরাত

    এফ. আর. ইমরানমার্চ 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠি তেহরানের কাছে পৌঁছেছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম চিঠিটি পৌঁছানোর বিষয়টি জানিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে যে, এই চিঠি আনা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশের মাধ্যমে।

    চিঠিটি এমন এক সময় পৌঁছেছে, যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প তার চিঠিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং নতুন পারমাণবিক চুক্তির আলোচনা শুরুর সম্ভাবনা উড়িয়ে দেননি।

    গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ট্রাম্প একই সঙ্গে তেহরানকে দুটি পথ বেছে নেওয়ার অনুরোধ করেন- ওয়াশিংটনের শর্তে আলোচনায় বসা অথবা সামরিক হামলার সম্মুখীন হওয়া।

    এদিকে খামেনি ট্রাম্পের প্রস্তাব দ্রুত প্রত্যাখ্যান করেন এবং জানান, অতিরিক্ত দাবি ও হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তুমি যা খুশি তা কর এবং এ কথা জানান রাষ্ট্রীয় গণমাধ্যম।

    কৌশলগত সম্পর্ক বজায় রেখেও উত্তেজনা-

    সংযুক্ত আরব আমিরাত, যেটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং মার্কিন সেনাদের ঘাঁটির হোম হিসেবে পরিচিত, ইরানের সঙ্গে জটিল কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও- দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী রয়েছে, যেখানে দুবাই ইরানি ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র।

    ট্রাম্প নতুন চুক্তির জন্য আলোচনার ইঙ্গিত দিলেও তার প্রশাসন ২০১৮ সালে একতরফাভাবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে তেহরানের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বিশেষ করে তাদের তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পায়।

    ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ-

    পশ্চিমা দেশগুলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গত মাসে জানিয়েছে, তেহরানের ইউরেনিয়াম মজুদ ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ হয়েছে। যা ৯০ শতাংশে পৌঁছালে অস্ত্র-মানের উপাদানে পরিণত হতে পারে।

    এই বিষয় নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) একটি গোপন বৈঠক করেছে। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর সমালোচনা করে বলেছেন, এটি একটি “নতুন ও অদ্ভুত” পদক্ষেপ যা কূটনৈতিক সদিচ্ছাকে বাধাগ্রস্ত করতে পারে।

    তিনি আরো জানান, ইরান এখনও ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্ত রয়েছে- তবে যদি ইউএনএসসি বা আইএইএ তেহরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে- তাহলে এই আলোচনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

    এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং এবং মস্কো শুক্রবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে, যেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

    আরাগচি বলেন, আমাদের আলোচনাগুলো ইউরোপীয়দের সঙ্গে চলবে। তবে যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা আইএইএ আমাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে, তাহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.