Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরব
    আন্তর্জাতিক

    হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরব

    হাসিব উজ জামানUpdated:এপ্রিল 16, 2025এপ্রিল 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সৌদি আরব চলতি বছরে হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে প্রবেশ করবেন, তাদের মক্কার হোটেল, মোটেল, রেস্টহাউস বা স্থানীয় বাসিন্দাদের থেকে কোনো ধরনের আবাসন সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদির পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে, যা আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ সমাপ্ত হওয়ার পর পর্যন্ত এ নিয়মটি চলবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দেবেন এবং মক্কার আবাসিক এলাকাগুলোতে সরকারি নির্দেশনা পালন হচ্ছে কি না তা যাচাই করবেন। এ নির্দেশনা অনুযায়ী, মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। যদি কেউ এই সরকারি আদেশ মানতে ব্যর্থ হন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সৌদি সরকার সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা উমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবেই রয়ে গেছেন, তাদেরও ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরব চলতি বছরে হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে প্রবেশ করবেন, তাদের মক্কার হোটেল, মোটেল, রেস্টহাউস বা স্থানীয় বাসিন্দাদের থেকে কোনো ধরনের আবাসন সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদির পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে, যা আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ সমাপ্ত হওয়ার পর পর্যন্ত এ নিয়মটি চলবে।

    নতুন নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দেবেন এবং মক্কার আবাসিক এলাকাগুলোতে সরকারি নির্দেশনা পালন হচ্ছে কি না তা যাচাই করবেন। এ নির্দেশনা অনুযায়ী, মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। যদি কেউ এই সরকারি আদেশ মানতে ব্যর্থ হন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, সৌদি সরকার সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা উমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবেই রয়ে গেছেন, তাদেরও ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    বৈশ্বিক বিচ্ছিন্নতা সত্ত্বেও কি ইসরায়েলের যুদ্ধ অর্থনীতি টিকে থাকবে?

    মে 8, 2026
    সাক্ষাৎকার

    আইসিসি প্রসিকিউটর তাকে অপসারণের জন্য রাষ্ট্রগুলোর ‘বিপজ্জনক’ প্রচেষ্টা তুলে ধরেছেন

    মে 8, 2026
    আন্তর্জাতিক

    উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব ও মার্কিন সুরক্ষার মিথ শেষ হয়ে গেছে

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.